Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার ও পুলিশ কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের! পাঁচ ঘণ্টা পর উঠল অবরোধ

সবমিলিয়ে টানা ৫ ঘণ্টা পুলিশকে আটকে রাখার পর দাবি মেনে নেওয়ায় অবরোধ তুলে নিলেন আন্দেলনকারীরা।

অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার ও পুলিশ কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের! পাঁচ ঘণ্টা পর উঠল অবরোধ

ফাইল ছবি।

শেষ আপডেট: 31 August 2024 08:54

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে আন্দোলনকারীদের দাবি মেনে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এফআইআর রুজু হল। অভিযোগ দায়ের হল সিভিক ভলান্টিয়ারকে ছেড়ে দেওয়ায় অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে। সবমিলিয়ে টানা ৫ ঘণ্টা পুলিশকে আটকে রাখার পর দাবি মেনে নেওয়ায় অবরোধ তুলে নিলেন আন্দেলনকারীরা। এই মুহূর্তে অবরোধ উঠে গেলেও বিটিরোড কার্যত অবরুদ্ধ। ধীরে ধীরে রাস্তা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। 

ঘটনার সূত্রপাত, শুক্রবার মধ্যরাতে। আরজি করে ডাক্তারি ছাত্রী খুনের প্রতিবাদে দোষীদের শাস্তি চেয়ে রাত ১১টা থেকে সিঁথির মোড়ে শান্তিপূর্ণভাবে রাস্তার একপাশে পথনাটিকা করছিলেন রবীন্দ্রভারতীর পড়ুয়া ও প্রাক্তনীরা। অভিযোোগ, রাত সাড়ে তিনটে নাগাদ পুলিশের বাইকে করে সেখানে মত্ত অবস্থায় হাজির হয়ে আপত্তিকর মন্তব্য করেন এক সিভিক ভলান্টিয়ার। 

অভিযোগ, রাতেই ওই মত্ত সিভিক ভলান্টিয়ারকে ছাড়িয়ে নিয়ে যায় পুলিশ। অভিযুক্তকে গ্রেফতারের পরিবর্তে কেন ছেড়ে দেওয়া হল, এই প্রশ্ন তুলে এরপরই  কর্তব্যরত এক পুলিশকর্মীকে পুলিশকে আটকে রেখে বিক্ষোভ শুরু করেন রবীন্দ্রভারতীর পড়ুয়া ও প্রাক্তনীরা। ঘটনার জেরে ডানলপ-শ্যামবাজার রুটে সিঁথির মোড় কার্যত অবরুদ্ধ হয়ে যায়।

ভোরের আলো ফুটলে আন্দোলনে সামিল হন স্থানীয় মানুষজনও। তাঁদের বক্তব্য, "একই ঘটনা যদি সাধারণ কোনও মানুষ করতেন, তাহলে পুলিশ কি তাঁকে ছেড়ে দিত? আইন সকলের জন্য সমান হবে না কেন?"

এরপরই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার ও তাঁকে ছেড়ে দেওয়া পুলিশ কর্মীর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপের দাবিতে রাস্তা অবরোধ শুরু হয়। জানা যাচ্ছে, আন্দোলনকারীদের দাবি মেনে ওই দুজনের বিরুদ্ধে পুলিশ অভিযোগ দায়ের করেছে। এরপরই রাস্তা অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। 


```