Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বাড়ির ছাদে স্কুলব্যাগ ভর্তি বোমা! আতঙ্ক ছড়িয়েছে একবালপুরে

ওই স্কুল ব্যাগের মধ্যে থেকে সাতটি বোমা, চারটি কার্তুজ, একটি শর্টগান উদ্ধার হয়েছে। খবর পেয়েই একবালপুর থানার পুলিশ সেগুলিকে উদ্ধার করে। এরপর থেকে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন

বাড়ির ছাদে স্কুলব্যাগ ভর্তি বোমা! আতঙ্ক ছড়িয়েছে একবালপুরে

একবালপুর থানা

শেষ আপডেট: 31 July 2024 13:21

দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় বাড়ির ছাদ থেকে উদ্ধার হল বোমা ও আগ্নেয়াস্ত্র। একবালপুরের কার্ল মার্কস সরণির এক বিল্ডিংয়ের ছাদে স্কুল ব্যাগের মধ্যে বোমাগুলি রাখা ছিল। 

পুলিশ সূত্রে জানাগিয়েছে, ওই স্কুল ব্যাগের মধ্যে থেকে সাতটি বোমা, চারটি কার্তুজ, একটি শর্টগান উদ্ধার হয়েছে। খবর পেয়েই একবালপুর থানার পুলিশ সেগুলিকে উদ্ধার করে। এরপর থেকে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন।

মঙ্গলবার সন্ধেয় পুলিশ ওই বিল্ডিংয়ে তল্লাশি অভিযান চালায়। ওই বাড়ির ছাদে উঠতেই সেখানে থেকে পরিত্যক্ত ওই স্কুল ব্যাগ উদ্ধার করে। বোম্ব স্কোয়ার্ডকেও ডাকা হয়েছিল। পুলিশ জানিয়েছে, ওই বিল্ডিংয়ের পাশের বাড়ির বাসিন্দাদের কাছ থেকে তারা ওই পরিত্যক্ত স্কুল ব্যাগ সম্পর্কে জানতে পেরেছিল। 

বাসিন্দারা জানিয়েছেন, এলাকা জনবহুল। আশে-পাশে অনেক বাড়ি রয়েছে। কয়েকদিন ধরেই পাশের ওই বাড়ির ছাদে একটি স্কুল ব্যাগ পড়ে থাকতে দেখছিলেন তারা। সেটি দেখেই তাঁদের সন্দেহ হয়েছিল। তাই পুলিশে খবর দিয়েছিলেন তাঁরা। পরে পুলিশ গিয়ে ব্যাগটি উদ্ধার করে। জানা যায় সেখানে বোমা রাখা রয়েছে। কে বা কারা এই ওই বোমা রেখে গেল তা নিয়ে তদন্ত শুরু করেছে একবালপুর থানার পুলিশ। 


```