Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পুজোর মুখেই বই উৎসবের দিনক্ষণ জানাল গিল্ড, মেলা চলবে ১২ দিন

শেষ কয়েকবছর ধরে সেন্ট্রাল পার্কে হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। সেখানেই এবার ২৮ জানুয়ারি থেকে বইয়ের পসরা সাজিয়ে বসবেন পাবলিশার্সরা।

পুজোর মুখেই বই উৎসবের দিনক্ষণ জানাল গিল্ড, মেলা চলবে ১২ দিন

শেষ আপডেট: 4 October 2024 19:57

দ্য ওয়াল ব্যুরো: ৪৮ তম আন্তর্জাতিক বইমেলার দিনক্ষণ ঘোষণা করল পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক করে বইমেলা ২০২৫-এর তারিখ জানালেন গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়।

শেষ কয়েকবছর ধরে সেন্ট্রাল পার্কে হচ্ছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। সেখানেই এবার ২৮ জানুয়ারি থেকে বইয়ের পসরা সাজিয়ে বসবেন পাবলিশার্সরা। ১২ দিন ধরে চলবে এই উৎসব। 
প্রতি বছরের মতো মুখ্যমন্ত্রীর হাত ধরে ২০২৫-এও যাত্রা শুরু করবে কলকাতা বইমেলা। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ইতিমধ্যেই সমস্ত পাবলিশার্সদের ও অন্যান্য দ্রব্যের স্টলের জন্য আবেদনের দিন জানিয়ে দিয়েছে গিল্ড।

ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, 'নির্বাচন ও পরীক্ষার জন্য গত বছর কিছুটা সময় এগিয়ে আনা হয়েছিল বইমেলার সময়। মেলা জানুয়ারি মাসের শেষের দিকেই হয়। এবার ২৮ জানুয়ারি থেকে বইমেলা শুরু হচ্ছে। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত।' 

২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে বইমেলা। এবারের থিম ঠিক কী, তা জানা যায়নি এখনও। 


```