Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আমহার্স্ট স্ট্রিট থানার বিরুদ্ধে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ! তদন্তে হোমিসাইড শাখা

মোবাইল চুরির সন্দেহে এক ব্যক্তিকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদের নামে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশের বিরুদ্ধে। ঘটনার সুবিচার চেয়ে ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন নিহতের পরিজনেরা।

আমহার্স্ট স্ট্রিট থানার বিরুদ্ধে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ! তদন্তে হোমিসাইড শাখা

শেষ আপডেট: 16 November 2023 17:59

দ্য ওয়াল ব্যুরো: মোবাইল চুরির সন্দেহে এক ব্যক্তিকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদের নামে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশের বিরুদ্ধে। ঘটনার সুবিচার চেয়ে ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন নিহতের পরিজনেরা। সিবিআই তদন্তের পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখানোর আবেদন জানিয়েছেন তাঁরা। বিজেপির তরফেও আদালতে পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।

এবার ওই ঘটনার তদন্তে আমহার্স্ট স্ট্রিট থানায় এলেন কলকাতা পুলিশের হোমিসাইড শাখার গোয়েন্দারা। সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুরে হোমিসাইড শাখার গোয়েন্দাদের একটি দল থানায় আসেন। তাঁরা বুধবারের সন্ধের থানার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখেন। কথা বলেন ওসি সহ থানার ডিউটি অফিসারদের সঙ্গেও। তবে তদন্তের স্বার্থে এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে এখনই কোনও মন্তব্য করেননি তদন্তকারীরা।

নিহতের নাম অশোক কুমার সাউ। তাঁর বাড়ি কলুটোলা লেনে। চোরাই মোবাইল কেনার অভিযোগে ওই যুবককে বুধবার সন্ধেয় থানায় ডেকে পাঠানো হয়েছিল। তখনই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। অসুস্থ হয়ে পড়লে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর প্রতিবাদে বুধবার রাতে রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। ধুন্ধুমার বেঁধে যায় কলেজস্ট্রিট চত্বরে।

ঘটনার প্রতিবাদে রাত ৯টা থেকে থানার সামনে বিক্ষোভে বসেন পরিবারের সদস্যরা। মৃতের আত্মীয়া রজনী সাউ বলেন, "একটা সুস্থ স্বাভাবিক মানুষ কীভাবে থানায় ঢোকার ১০ মিনিটের মধ্যে মারা যেতে পারেন। পুলিশ না মেরে থাকলে ওঁর মুখ দিয়ে রক্ত উঠছিল কেন?" তাঁরা থানার ওই সময়ের সিসিটিভি ফুটেজ দেখানোর দাবি তোলেন।

পুলিশের অবশ্য দাবি, মারধরের অভিযোগ ঠিক নয়। ওই ব্যক্তি নিজেই থানায় অসুস্থ হয়ে পড়ে যান। জ্ঞান হারিয়ে ফেলেন। তাতেই তাঁর মাথা ফেটে মুখ দিয়ে গ্যাঁজলা বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, তাঁর মৃত্যু হয়েছে।


```