Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহ-নাড্ডার পর এবার আরএসএস প্রধান, ৪ দিনের বঙ্গ সফরে কলকাতায় মোহন ভাগবত

সূত্রের খবর, আগামী ২৯ ডিসেম্বর কলকাতায় আসছেন সঙ্ঘ প্রধান।

শাহ-নাড্ডার পর এবার আরএসএস প্রধান, ৪ দিনের বঙ্গ সফরে কলকাতায় মোহন ভাগবত

শেষ আপডেট: 27 December 2023 16:42

দ্য ওয়াল ব্যুরো: বছর ঘুরলেই লোকসভা ভোট। সেদিকে লক্ষ্য রেখে বড়দিনের রাতে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।  মঙ্গলবার নেতৃত্বদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক থেকে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গড়ে দিয়েছেন তাঁরা। এবার বঙ্গ সফরে আসছেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

সূত্রের খবর, আগামী ২৯ ডিসেম্বর কলকাতায় আসছেন সঙ্ঘ প্রধান। ১ জানুয়ারি ফিরবেন। এদফায় তাঁর চারদিনের সফরে রয়েছে একাধিক কর্মসূচি। শাহ-নাড্ডার সফরের পরই আরএসএস প্রধানের এই আগমন যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

কলকাতায় এলে কেশব ভবনেই থাকেন মোহন ভাগবত। তবে এবারে কেশব ভবনের পরিবর্তে তিনি নিউ টাউনে এক ব্যবসায়ীর বাড়িতে রাত্রিবাস করতে পারেন বলে শোনা যাচ্ছে। কী কারণে এই বদল তা অবশ্য স্পষ্ট নয়।

সূত্রের খবর, সাংগঠনিক আলোচনার পাশাপাশি এদফায় রাজ্যের একাধিক বুদ্ধিজীবীর সঙ্গে দেখা করতে পারেন সঙ্ঘ প্রধান। জানা যাচ্ছে, রাজ্যের প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের সঙ্গে দেখা করতে পারেন তিনি। প্রসঙ্গত রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে প্রকাশ্যে প্রথম মন্তব্য করতে দেখা গিয়েছিল উপেনবাবুকে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এর প্রধান কল্যাণ চৌবের সঙ্গেও দেখা করবেন বলে জানা যাচ্ছে।

সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত হয়েছে 'লক্ষ মানুষের কণ্ঠে গীতাপাঠ' কর্মসূচি। উদ্যোক্তারা লক্ষ মানুষের সমাবেশের দাবি করলেও পুলিশের হিসেবে সংখ্যাটা ৫০ হাজারের আশেপাশে। এ ব্যাপারেও আরএসএসের এরাজ্যের নেতাদের সঙ্গে মোহন ভাগবত কথা বলতে পারেন বলে সূত্রের খবর। লোকসভার আগে সংগঠনকে আরও চাঙ্গা করতে এদফার বৈঠক থেকে আরএসএস প্রধান রাজ্যের কর্মকর্তাদের একাধিক নির্দেশ দেবেন বলে মনে করা হচ্ছে।

আগামী বছরের জানুয়ারি মাসে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। তার আগে সঙ্ঘ প্রধানের কলকাতা সফর এবং নেতৃত্বের সঙ্গে বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাঁদের মতে, লোকসভা ভোটের আগে বাংলার ঘরে ঘরে রাম মন্দির প্রতিষ্ঠার সাফল্য তুলে ধরবে বিজেপি এবং আরএসএস। এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন সঙ্ঘ প্রধান। 


```