Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশাল অ্যাকোরিয়ামে খেলা করবে রঙিন মাছের দল, ১৫০ বছরের জন্মদিনে বিশেষ আকর্ষণ চিড়িয়াখানায়

দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রাচীনতম চিড়িয়াখানা কলকাতার আলিপুর চিড়িয়াখানা (zoo)। আগামী বছর ১৫০ বছরে পা দেবে এই পশুশালা। প্রতিবছর প্রায় ৩৩ লক্ষ মানুষ আসেন এই স্থানে। বাচ্চাদের আকর্ষণ থাকে খাঁচায় থাকা পশু পাখিদের উপর। দেড়শো বছরের জন্মদিন উদযাপন

বিশাল অ্যাকোরিয়ামে খেলা করবে রঙিন মাছের দল, ১৫০ বছরের জন্মদিনে বিশেষ আকর্ষণ চিড়িয়াখানায়

শেষ আপডেট: 18 April 2023 12:31

দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রাচীনতম চিড়িয়াখানা কলকাতার আলিপুর চিড়িয়াখানা (zoo)। আগামী বছর ১৫০ বছরে পা দেবে এই পশুশালা। প্রতিবছর প্রায় ৩৩ লক্ষ মানুষ আসেন এই স্থানে। বাচ্চাদের আকর্ষণ থাকে খাঁচায় থাকা পশু পাখিদের উপর। দেড়শো বছরের জন্মদিন উদযাপন এবং বিপুল সংখ্যক ট্যুরিস্টের কথা মাথায় রেখেই এক চমক দিতে চলেছে আলিপুর চিড়িয়াখানা।

সূত্রের খবর, পূর্ব ভারতের প্রথম রঙিন মাছের বিশাল অ্যাকোরিয়াম তৈরি হবে চিড়িয়াখানায়। তাতে থাকবে নানান প্রজাতির রঙ বেরঙের ছোট বড় মাছ। সুন্দর করে সাজান হবে এই সুবিশাল অ্যাকোরিয়ামকে (aquarium)। শিশু থেকে বড় সকলেই এই অ্যাকোরিয়াম দেখে উচ্ছ্বসিত হবেন। পাশাপাশি আরও পশুপাখিদের থাকার আদর্শ পরিবেশ গড়ে তোলা হবে চিড়িয়াখানায়। আরও অনেক গাছও লাগানোর পরিকল্পনা করা হয়েছে।

শুধু অ্যাকোরিয়াম নয়, আরও অনেক কিছুর বদল হবে চিড়িয়াখানা চত্বরে৷ জানা গেছে, দর্শনার্থীদের কথা মাথায় রেখে চিড়িয়াখানা চত্বরে থাকবে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা। পাবলিক টয়লেটের সংখ্যা বাড়ানো হবে। চিড়িয়াখানার ঠিক বাইরে চালু হবে এসি রেস্তোরাঁ। পাশাপাশি চিড়িখানার ভিতরে খাবার স্টলের সংখ্যা কমানো হবে। বয়স্ক মানুষদের জন্য রাখা হবে বিশেষ গাড়ি। তারা এই গাড়ি করে চিড়িয়াখানা চত্বর ঘুরে দেখতে পারবেন।

প্রসঙ্গত, সোমবার বিধানসভার এস্টিমেট কমিটির ১০ সদস্য গিয়েছিলেন চিড়িয়াখানায়। এই গরমে পশুপাখিদের অবস্থা কেমন আছে, কর্তৃপক্ষ কী কী পদক্ষেপ নিচ্ছে তা দেখার জন্যই তাঁরা পরিদর্শনে এসেছিলেন। প্রতিনিধি দলের তরফে জানানো হয়েছে, চিড়িয়াখানার ১৫০ বছর পূর্তির আগে চিড়িয়াখানার পরিকাঠামো, উন্নয়নের একাধিক বিষয় নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে।

কাঠফাটা গরমে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে নয়া পদক্ষেপ বিদ্যুৎ দফতরের


```