Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

পোষ্য বিড়ালকে বাঁচাতে কার্নিশ থেকে লাফ! নীচে পড়ে মর্মান্তিক মৃত্যু লেক অ্যাভিনিউয়ের মহিলার

সোমবার সকালে ভারী কিছু মাটিতে পড়ার আওয়াজ পেতেই ছুটে এসেছিলেন লেক অ্যাভিনিউয়ের একটি বহুতল আবাসনের বাসিন্দারা। তখনই তাঁরা দেখতে পান, বছর ছত্রিশের এক মহিলা পড়ে রয়েছেন, তাঁর মুখ মাথা ফেটে রক্ত বেরোচ্ছে।

পোষ্য বিড়ালকে বাঁচাতে কার্নিশ থেকে লাফ! নীচে পড়ে মর্মান্তিক মৃত্যু লেক অ্যাভিনিউয়ের মহিলার

শেষ আপডেট: 27 November 2023 16:59

দ্য ওয়াল ব্যুরো: হারানো পোষ্যকে উদ্ধার করতে গিয়ে মর্মান্তিক ঘটনা। মালকিনকে দেখতে পেয়েই এক কার্নিশ থেকে অন্য কার্নিশে লাফিয়ে চলে গিয়েছিল বিড়াল। তার পিছু পিছু লাফাতে যেতেই পা পিছলে গিয়েছিল। নীচে পড়তেই সব শেষ। 

সোমবার সকালে ভারী কিছু মাটিতে পড়ার আওয়াজ পেতেই ছুটে এসেছিলেন লেক অ্যাভিনিউয়ের একটি বহুতল আবাসনের বাসিন্দারা। তখনই তাঁরা দেখতে পান, বছর ছত্রিশের এক মহিলা পড়ে রয়েছেন, তাঁর মুখ মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

জানা গেছে, আদতে শরৎ বোস রোডের বাসিন্দা ওই মহিলা ও তাঁর মা কয়েক মাস আগে ওই আবাসনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতে শুরু করেছিলেন। তাঁদের অনেকগুলি পোষ্য বিড়াল ছিল। রবিবার বিকেল থেকেই একটি বিড়ালকে খুঁজে পাচ্ছিলেন না মহিলা। পরে দেখা যায়, সেটি কার্নিশে বসে আছে। তাকে উদ্ধার করার জন্য ৮ তলার ছাদে যান মহিলা। তারপর লাফ দিয়ে নামেন কার্নিশে। তাঁকে দেখতে পেয়েই বিড়ালটি লাফ মেরে পাশের কার্নিশে চলে যায়। তাকে উদ্ধার করতে সেই কার্নিশে লাফ দিতে গিয়েই পা হড়কে নীচে পড়ে যান ওই মহিলা। 

ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বিড়ালটিকেও। 


```