Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

দেশের প্রথম নলজাতক কানুপ্রিয়ার জন্মদিনে বিজ্ঞান-পিতা সুভাষ মুখোপাধ্যায়কে স্মরণ করবে কলকাতা

দ্য ওয়াল ব্যুরো: সামনেই তাঁর ৪৩তম জন্মদিন। সেই উপলক্ষ্যে নিজের শহরে পা দিচ্ছেন তিনি। শুধু তাই নয়, যাঁর মস্তিষ্কের জাদুতে তিনি এই পৃথিবীর আলো দেখেছেন সেই বিজ্ঞান-পিতা চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায়কে মরণোত্তর জাতীয় সম্মান দেওয়ার দাবিতে এই শহরে (

দেশের প্রথম নলজাতক কানুপ্রিয়ার জন্মদিনে বিজ্ঞান-পিতা সুভাষ মুখোপাধ্যায়কে স্মরণ করবে কলকাতা

শেষ আপডেট: 29 September 2021 03:43

দ্য ওয়াল ব্যুরো: সামনেই তাঁর ৪৩তম জন্মদিন। সেই উপলক্ষ্যে নিজের শহরে পা দিচ্ছেন তিনি। শুধু তাই নয়, যাঁর মস্তিষ্কের জাদুতে তিনি এই পৃথিবীর আলো দেখেছেন সেই বিজ্ঞান-পিতা চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায়কে মরণোত্তর জাতীয় সম্মান দেওয়ার দাবিতে এই শহরে (Kolkata) দাঁড়িয়ে সরব হবেন তিনি। রাতভর বৃষ্টিতে ভাসছে কলকাতা, ভোগান্তি চলবে সারাদিনই, জানাচ্ছে হাওয়া অফিস তিনি কানুপ্রিয়া আগরওয়াল। ভারতের প্রথম ও বিশ্বের দ্বিতীয় নলজাত শিশু। সালটা ১৯৭৮। অক্টোবরের ৩ তারিখ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পৃথিবীর আলো দেখেন তিনি। এর পেছনে যার কঠোর পরিশ্রম ও অধ্যবসায় ছিল সেই মানুষটি আজও প্রাপ্য সম্মান পাননি। জীবিত অবস্থায় না পেলেও মরণোত্তর সম্মান দেওয়ার চেষ্টায় লড়াই করছেন চিকিৎসক গৌতম খাস্তগীরের মতো কিছু মানুষ। মানুষের সামনে সুভাষ মুখোপাধ্যায়ের কীর্তি তুলে ধরার চেষ্টায় ব্রতী তাঁরা। সেই উদ্দেশ্যেই ১ থেকে ৩ অক্টোবর পর্যন্ত নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানসূচিতে থাকবে চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন। ১ অক্টোবর কলকাতার নীলরতন হাসপাতাল প্রাঙ্গণে স্থাপিত হবে এই মূর্তি। এছাড়াও এই হাসপাতালের যে ঘরে থেকে তিনি তাঁর চিকিৎসা ও গবেষণার কাজ করতেন সেই ঘরের সামনে ফলক স্থাপন করা হবে। পাশাপাশি এই হাসপাতালে ছেলেদের হোস্টেলটিকে সুভাষ মুখোপাধ্যায়ের নামে নামাঙ্কিত করা হবে। চিকিৎসক অভিজিৎ ঘোষ, ডা: জয়ব্রত সেন শর্মা ও এই হাসপাতালের প্রাক্তন ছাত্র সংগঠনের উদ্যোগে এই কাজ করা হবে। ২ ও ৩ ও অক্টোবর হবে কর্মশালা ও সম্মেলন। জাতীয় গ্রন্থাগারের হবে অ্যাকাডেমি অফ ক্লিনিক্যাল এমব্রিওলজিস্টস-এর জাতীয় কনফারেন্স। সুভাষ মুখোপাধ্যায়ের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকর এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি, ৩ অক্টোবর কানুপ্রিয়ার জন্মদিন উদযাপন হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে কানুপ্রিয়ার এবারের জন্মদিনকে স্মরণীয় করে তোলার প্রচেষ্টা। এছাড়াও চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায়ের জন্য জাতীয় পুরস্কারের আবেদনকে আরও জোরদার করা চেষ্টা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সমাজের বহু বিশিষ্টজনেরা। শুধু জাতীয় পুরস্কার নয়, লক্ষ্য অনেক। নতুন একটি মেডিকেল কলেজ সুভাষ মুখোপাধ্যায়ের নামে নামকরণ করা। এছাড়াও কলকাতার একটি রাস্তা ও মেট্রো স্টেশনের নাম তাঁর নামে নামাঙ্কিত করার প্রস্তাব। কানুপ্রিয়াকে পৃথিবীতে এনে বাংলা তথা ভারতের মুখ উজ্জ্বল করার কাণ্ডারিকে স্মরণ করার লক্ষ্যেই ৩ অক্টোবরকে জাতীয় প্রজনন দিবস হিসেবে পালন করার আর্জিও থাকবে। সমগ্র আয়োজনের মূল উদ্যোক্তা বার্থ ইন্সপায়ার ফাউন্ডেশন। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```