Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ষষ্ঠীতে উৎসব কাপ জিতে নিল কে? সংখ্যাগরিষ্ঠের মতে সর্বসম্মত বিজয়ী একজনই

টালা প্রত্যয় থেকে চেতলা অগ্রণী, সুরুচি সঙ্ঘ, ত্রিধারা, মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার—মণ্ডপে মণ্ডপে উনিশ বিশ ভিড়। 

ষষ্ঠীতে উৎসব কাপ জিতে নিল কে? সংখ্যাগরিষ্ঠের মতে সর্বসম্মত বিজয়ী একজনই

শেষ আপডেট: 21 October 2023 12:33

দ্য ওয়াল ব্যুরো: কোভিডের ভয় কবে মিলিয়ে গেছে। কলকাতা সেই দুঃস্বপ্নের কথা আর মনে রাখতে চায় না। হয়তো তাই এবার পুজোয় ভিড়টাও হচ্ছে রেকর্ড। সেই দ্বিতীয়া থেকে শুরু হয়ে গেছে। শ্রীভূমি স্পোটিং ক্লাব প্রথমার রাত থেকে ভিড় টানলেও তার একচেটিয়া কারবার নেই। টালা প্রত্যয় থেকে চেতলা অগ্রণী, সুরুচি সঙ্ঘ, ত্রিধারা, মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার—মণ্ডপে মণ্ডপে উনিশ বিশ ভিড়। 

কিন্তু শুক্রবার উত্তর থেকে শুরু করে দক্ষিণ মুদিয়ালির মণ্ডপ পর্যন্ত অন্তত একশ জনকে প্রশ্নে করে বোঝা গেল, ষষ্ঠীর সুপারস্টার এক জনই। সংখ্যাগরিষ্ঠের মত তাই। 
সে কি কোনও মণ্ডপ? কোনও পুজোর প্রতিমা? কোনও অভিনবত্ব বা আবিষ্কার? 
না। ষষ্ঠীর সন্ধেয় উৎসব কাপ জিতে নিল কলকাতার ওয়েদার মানে আবহাওয়া। রোদ পড়ার ঘণ্টা খানেকের মধ্যেই ফুর ফুর করে বইছে হাওয়া। বাতাসের তাপমাত্রা কমে যাচ্ছে ঝপ করে। সেই সঙ্গে আর্দ্রতাও বেশ কম। এর আগের দু’বছর পুজোয় এমনটা মালুম হয়নি। ঘাম হয়েছে দর দর করে। তাতে ভিজে তসরের পাঞ্জাবি শরীরের সঙ্গে লেপ্টে গিয়েছে। মেক আপ গিয়েছে। এবার তেমনটা আর নেই। আই লাইনার, দু’গালের ব্লাশ-অন, আই শ্যাডো থেকে শুরু করে পাঞ্জাবি, কুর্তা বেশ টান টান। 

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে শনিবার সপ্তমীর দিন আবহাওয়াও বেশ মনোরম থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেন্টিগ্রেড। বাতাসে আর্দ্রতার পরিমাণও থাকবে কম। অর্থাৎ প্যাচ প্যাচে গরমের কোনও আশঙ্কাই নেই। সন্ধে নামতেই তাপমাত্রা কমে ২৬-২৭ ডিগ্রি হয়ে যাবে। নিম্নচাপ তৈরি হওয়ায় উপকূল থেকে হাওয়াও বইবে বেশ। 

শনিবার সকালেও আবহাওয়া ছিল বেশ মনোরম। দেখা যায়, ভোর থেকেই মণ্ডপে মণ্ডপে সপরিবারে ঠাকুর দেখতে নেমে পড়েছেন অনেকেই। শুধু মণ্ডপ নয়, দক্ষিণ ও উত্তর কলকাতার ক্যাফেগুলোতে এদিন সকাল থেকে লোকজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতোই। সপ্তমীর শুরুটাই বলে দিয়েছে দিনটা ভাল যাবে। দুগ্গা দুগ্গা।


```