Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

হাতির দাঁত পাচারের অভিযোগে বিহারে গ্রেফতার কলকাতার তৃণমূল নেতা, ফেসবুকে টিপ্পনি সজলের

হাতির দাঁত পাচারের অভিযোগে কলকাতার এক তৃণমূল নেতা-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করল বিহার পুলিশ। ঘটনাটি ঘটেছে বিহারে।

হাতির দাঁত পাচারের অভিযোগে বিহারে গ্রেফতার কলকাতার তৃণমূল নেতা, ফেসবুকে টিপ্পনি সজলের

ধৃত তৃণমূল নেতা।

শেষ আপডেট: 22 October 2024 19:35

দ্য ওয়াল ব্যুরো: হাতির দাঁত পাচারের অভিযোগে কলকাতার এক তৃণমূল নেতা-সহ পাঁচজনকে গ্রেফতার করল বিহার পুলিশ। ঘটনাটি ঘটেছে বিহারে।

পুলিশ সূত্রের খবর, ধৃত তৃণমূল নেতার নাম অশোক ওঝা। কলকাতা পুরসভা এলাকার ৪২ নম্বর ওয়ার্ডের এই তৃণমূল নেতার আদি বাড়ি বিহারের বক্সা জেলার ব্রহ্মপুর থানার দেউকুলি গ্রামে।

গোপন সূত্রের খবর পেয়ে মঙ্গলবার সকালে ওই তৃণমূল নেতার বাড়িতে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায় বন দফতর। তাঁর বাড়ি থেকে ৪০ কেজি ওজনের ২টি হাতির দাঁত বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি বন দফতরের। ধৃতকে জেরা করে পুলিশ আরও চারজনকে গ্রেফতার করেছে।

এ ব্যাপারে সোশ্যাল মাধ্যমে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি নেতা তথা কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ। ফেসবুকে সজল লিখেছেন, 'তৃণমূলের নতুন বীরাপ্পান, এতদিন ওরা বালি, কয়লা,গরু, চাকরি চুরি করত> এখন ওরা হাতির দাঁতে স্মাগলিং এও সিদ্ধ হস্ত l বিহার পুলিশের হাতে গ্রেফতার হওয়া অশোক ওঝা তৃণমূলের ব্লক সভাপতি ৪২ নম্বর ওয়ার্ড কলকাতা।'

হাতির দাঁতগুলি কোথায় পাচার করা হচ্ছিল, এর সঙ্গে আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখছেন পুলিশের কর্তারা। এ ব্যাপারে অবশ্য শাসকদলের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করে দেওয়া হবে। তবে দলীয় সূত্রের দাবি, অভিযুক্ত নেতা অতীতে দলের ৪২ নম্বর ওয়ার্ডের যুব নেতা ছিলেন। অভিযোগ প্রমাণিত হলে তাঁকে বহিষ্কার করা হতে পারে।


```