Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Kolkata Tram: যাত্রী সমেত ট্রামে আগুন, দাউদাউ জ্বলল মুরারিপুকুরে

শুক্রবার দুপুরে যাত্রী সমেত ট্রামে আগুন লাগল কলকাতায় (Kolkata Tram)। দুপুর একটা নাগাদ এজেসি বোস রোডে নোনাপুকুরে চলন্ত ট্রামে আগুন (Fire) লাগে। বাতানুকূল ওই ট্রামে আগুন লাগার সময় ভিতরে ছিলেন যাত্রীরা। আগুন লাগায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়,

Kolkata Tram: যাত্রী সমেত ট্রামে আগুন, দাউদাউ জ্বলল মুরারিপুকুরে

শেষ আপডেট: 4 March 2022 08:38

শুক্রবার দুপুরে যাত্রী সমেত ট্রামে আগুন লাগল কলকাতায় (Kolkata Tram)। দুপুর একটা নাগাদ এজেসি বোস রোডে নোনাপুকুরে চলন্ত ট্রামে আগুন (Fire) লাগে। বাতানুকূল ওই ট্রামে আগুন লাগার সময় ভিতরে ছিলেন যাত্রীরা। আগুন লাগায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়, ট্রাম থেকে নামার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। এরপর দমকল আসার আগেই পুরসভার জলের গাড়ি এসে আগুন নেভায়। কেউ হতাহত হননি বলেই খবর।

কলকাতায় ট্রামের ভিতর মিউজিয়াম

জানা গিয়েছে, এই ট্রামটি গড়িয়াহাট থেকে ধর্মতলার দিকে যাচ্ছিল। এ জে সি বোস রোড থেকে ট্রামটি বাঁদিকে বেঁকে ধর্মতলার রাস্তা ধরতেই আচমকা আগুন লেগে যায়। হঠাৎই সেই ট্রামে বিকট আওয়াজ পান যাত্রীরা। এমন ঘটনায় রাস্তাতেও গাড়ি দাঁড়িয়ে পড়ে। তবে কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

```