Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

১৫০ বছরের জন্মদিন! ঐতিহ্যবাহী ট্রাম ছুটবে কলকাতায়

দ্য ওয়াল ব্যুরো: ১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি, কলকাতার রাস্তায় প্রথম ছুটল ট্রাম (Kolkata Tram)। সে সময় ট্রাম গাড়ি টানত ঘোড়ায়। যুগের সঙ্গে তাল মিলিয়ে ঘোড়ার বদলে শুরু হল ইলেকট্রিক ট্রাম। কলকাতার বুকে ১৫০ বছর ধরে দাপিয়ে বেরিয়েছে এই যান

১৫০ বছরের জন্মদিন! ঐতিহ্যবাহী ট্রাম ছুটবে কলকাতায়

শেষ আপডেট: 24 February 2023 11:05

দ্য ওয়াল ব্যুরো: ১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি, কলকাতার রাস্তায় প্রথম ছুটল ট্রাম (Kolkata Tram)। সে সময় ট্রাম গাড়ি টানত ঘোড়ায়। যুগের সঙ্গে তাল মিলিয়ে ঘোড়ার বদলে শুরু হল ইলেকট্রিক ট্রাম। কলকাতার বুকে ১৫০ বছর ধরে দাপিয়ে বেরিয়েছে এই যানটি। আস্তে আস্তে সেটাও বিলুপ্তপ্রায়। তবে যাই হোক, ট্রামের ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শহরে শুরু হতে চলেছে ট্রাম প্যারেড। রবিবার থেকে শুরু হবে এই প্যারেড, আর তার আগে শুক্রবার হয়ে গেল উদ্বোধনী অনুষ্ঠান।

ট্রামের সঙ্গে জড়িয়ে রয়েছে ঐতিহ্য। যদিও ১৫০ বছর পরেও ট্রামের ভাগ্যে জোটেনি 'হেরিটেজ তকমা'। দিন দু'য়েক আগেই বিধানসভায় ট্রামের মতো ঐতিহ্যকে ধরে রাখার কথা শোনা গিয়েছিল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মুখে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে অনুরোধ করেছিলেন, যাতে ট্রাম কলকাতার বুক থেকে মুছে না যায় সেদিকে নজর দেওয়ার জন্য।

অনেকেই আশঙ্কা করছেন, ভবিষ্যতে আর ট্রাম থাকবে না কলকাতায়। সেই আশঙ্কার মাঝেই কলকাতায় পালিত হচ্ছে ট্রামের ১৫০ বছরের জন্মবার্ষিকী। তবে ট্রাম তুলে দেওয়ার কোনও পরিকল্পনা নেই সরকারের। ভবিষ্যতে যাতে কলকাতার ট্রাম হেরিটেজ তকমা পায় সেটাও দেখবেন বলে জানান পরিবহণ মন্ত্রী।

স্নেহাশিস চক্রবর্তী ছাড়াও শুক্রবার এই অনুষ্ঠানে হাজির ছিলেন অঞ্জন দত্ত, মনোজ মিত্ররা। এছাড়াও অস্ট্রেলিয়া, জার্মানি থেকে অনেক ট্রামপ্রেমী উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে। গত ১১ ফেব্রুয়ারি থেকে সার্ধশতবর্ষ উপলক্ষে ট্রামযাত্রা নামে বিশেষ অনুষ্ঠান চলছে।

কী হবে এই ট্রাম প্যারেডে? কলকাতা জুড়ে ২৬ ফেব্রুয়ারি ৭-৮ টি ঐতিহাসিক ট্রাম ঘুরবে শহরজুড়ে। ১ মার্চ এই ট্রামকে কেন্দ্র করে দিনভর একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জমজমাট কার্নিভাল জোমাল্যান্ড আবার কলকাতায়


```