Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চাঙড় খসে পড়ছে টাউন হলের, সংস্কার শেষের মুখে বিপর্যস্ত কলকাতার ঐতিহ্য

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার ঐতিহ্যশালী স্থাপত্যগুলির মধ্যে অন্যতম হল টাউন হল। সেখানেই ভেঙে পড়ছে বিভিন্ন অংশের চাঙড়। গত কয়েক বছর ধরে সংস্কারের কাজ চলছে এই স্থাপত্যে। সে কাজ এখন পৌঁছেছে শেষের দিকে। তারই মধ্যে এই ঘটনায় আলোড়ন পুরপ্রশাসনের অন্দরে

চাঙড় খসে পড়ছে টাউন হলের, সংস্কার শেষের মুখে বিপর্যস্ত কলকাতার ঐতিহ্য

শেষ আপডেট: 11 June 2021 05:39

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার ঐতিহ্যশালী স্থাপত্যগুলির মধ্যে অন্যতম হল টাউন হল। সেখানেই ভেঙে পড়ছে বিভিন্ন অংশের চাঙড়। গত কয়েক বছর ধরে সংস্কারের কাজ চলছে এই স্থাপত্যে। সে কাজ এখন পৌঁছেছে শেষের দিকে। তারই মধ্যে এই ঘটনায় আলোড়ন পুরপ্রশাসনের অন্দরে। কাঠগড়ায় কলকাতা কর্পোরেশন ও নির্মাণের দায়িত্বে থাকা পিডব্লিওডি। সূত্রের খবর, বিপুল খরচ করে সংস্কার করা হচ্ছে টাউনহল। কাজ শেষ হয়ে গেলে তার নতুন করে উদ্বোধন হওয়ারও কথা। কিন্তু তার আগেই সামনে এল অস্বস্তিকর ঘটনা। টাউনহলের দেওয়ালের নকশা ও সিলিংয়ের একাংশ থেকে ভেঙে খসে পড়ছে চাঙড়। অভিযোগের মুখে পড়েছে কলকাতা কর্পোরেশন। সংস্কার কাজের দায়িত্বে থাকায় পিডব্লিউডু-র মুখ্য ইঞ্জিনিয়ারকে কড়া চিঠিও পাঠিয়েছে পৌর কর্তৃপক্ষ। কলকাতা পুরসভা সূত্রের খবর, ২০১৭ সালে আইআইটি রুরকির বিশেষজ্ঞ দলের পরামর্শ অনুসারে রাজ্য পূর্ত দফতর টাউন হল সংস্কারের কাজে হাত দেয়। সে সময়েই একদফা অভিযোগ ওঠে, সংস্কারের নামে কাঠের মেঝে ভেঙে ঢালাই করা হচ্ছে টাউনহলে। স্তম্ভগুলোও যথেচ্ছ ভেঙে নকশাবদল ঘটানো হচ্ছে। যথেচ্ছ ভাঙাভাঙি করে হেরিটেজের চরিত্রই বদলে দেওয়া হচ্ছে বলে দাবি করেন নাগরিকদের একাংশ। তবু সে কাজ চলছিলই। আর কয়েক সপ্তাহ বাকি ছিল পুনরায় নবরূপে নির্মিত টাউন হল উদ্বোধনের। তবে তার আগেই বিপদ। বিভিন্ন অংশ ভেঙে পড়তে শুরু করেছে স্থাপত্যের। কয়েক দিন আগে খসে পড়েছিল সিলিংয়ের চাঙড়। এবার বাইরের দেওয়ালের কিছু অংশ খসে পড়েছে। কয়েক সপ্তাহ পরেই উদ্বোধন হবে যে ভবনের তার এই বিপর্যস্ত দশায় কাঠগড়ায় নির্মাণ সংস্থা। জানা গেছে, কোটি টাকার উপরে খরচ হয়েছে এই সংস্কারের কাজে। লক্ষাধিক টাকার কাঠ কেনা হয়েছে। তার পরেও এই ঘটনায় অনিয়মের অভিযোগ তুলেছেন বিশেষজ্ঞরা। কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে, কী ভাবে এমনটা হল।

```