Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

গরমে পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু তিন কিশোরের, তিলজলায় শোকের ছায়া

গরমে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্য়ু হল তিন কিশোরের। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে কলকাতার তিলজলা থানা এলাকার চৌবাগা এলাকায়।

গরমে পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু তিন কিশোরের, তিলজলায় শোকের ছায়া

ফাইল ছবি

শেষ আপডেট: 3 May 2024 19:25

দ্য ওয়াল ব্যুরো: গরমের হাত থেকে বাঁচতে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্য়ু হল তিন কিশোরের। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে কলকাতার তিলজলা থানা এলাকার চৌবাগা এলাকায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি নামিয়ে তিন কিশোরের দেহ উদ্ধার করে। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত তিন কিশোরের বয়স ১৪-১৫ বছর। প্রতিদিনের মতো এদিনও দুপুর সাড়ে তিনটে নাগাদ ওই তিন কিশোর পুকুরে স্নান করতে গিয়েছিল। একজনকে ডুবে যেতে দেখে বাকি দু'জন বন্ধু তাকে বাঁচাতে এগিয়ে যায়। তিনজনের কেউই সাঁতার জানত না। ফলে তিনজনেই জলে তলিয়ে যায়।

স্থানীয়দের বক্তব্য, ওই কিশোরদের এভাবে দুপুরে স্নান করতে না আসার জন্য আগেই সাবধান করা হয়েছিল। কারণ, এই সময় পুকুরের আশেপাশে কেউ থাকে না। এদিনও যখন ওই কিশোররা স্নান করতে এসেছিল, তখন ওই এলাকায় কেউ ছিলেন না বলে স্থানীয়দের দাবি।

ঘটনাস্থলের অদূরে একটি সিসি ক্যামেরা রয়েছে। কীভাবে ডুবে মৃত্যুর ঘটনা ঘটল, তা সম্পর্কে নিশ্চিত হতে পুলিশ ওই সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছে।


```