Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

৪৪ বছর পর সোমবার কলকাতার গরম রেকর্ড ছুঁল, এ সপ্তাহে বৃষ্টির কোনও আশা নেই

বেলা সাড়ে তিনটে নাগাদ কলকাতার পারদ ছুঁল ৪২ ডিগ্রি। বৃষ্টি হবে কবে?

৪৪ বছর পর সোমবার কলকাতার গরম রেকর্ড ছুঁল, এ সপ্তাহে বৃষ্টির কোনও আশা নেই

প্রচণ্ড তাপপ্রবাহ কলকাতায়।

শেষ আপডেট: 29 April 2024 19:33

দ্য ওয়াল ব্যুরো: অতি তীব্র তাপপ্রবাহে পুড়ছে বাংলা। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার বেলা ১১ টায় কলকাতার তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রির বেশি। আশঙ্কা করা হচ্ছিল, ছয় দশকের রেকর্ড ভেঙে এদিনই তাপমাত্রা পেরতে পারে ৪২ ডিগ্রি। সত্যি হয়েছে সেই আশঙ্কা। বেলা সাড়ে তিনটে নাগাদ কলকাতার পারদ ছুঁল ৪২ ডিগ্রি। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস। এপ্রিলেই সর্বোচ্চ তাপমাত্রা ছয় দশকের রেকর্ড ভাঙল।

আলিপুর হাওয়া অফিসের অধিকর্তা সোমনাথ দত্ত বলছেন, আরও পাঁচ দিন তাপপ্রবাহ চলবে দক্ষিণবঙ্গে। ছিটেফোঁটাও বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবারের আগে বৃষ্টি হবে না বঙ্গে। এই কটা দিন দহনজ্বালা সইতে হবে বঙ্গবাসীকে। কোনও কোনও জেলায় অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। ৪৪ বছর আগে ১৯৮০ সালের ২৫ এপ্রিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কলকাতায়।  এর পরেও অবশ্য ৪০ ডিগ্রির কোঠায় পৌঁছেছে তাপমাত্রা, তবে এত তীব্র তাপপ্রবাহ বিগত সব বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। ২০২৩ এল নিনোর বছর হওয়ায় সেবারও গরম পড়েছিল বেশি। এ বছর এল নিনো বিদায় নিচ্ছে, তবে যাওয়ার আগে তার ছাপ ছেড়ে যাচ্ছে। জ্বালাপোড়া গরমে নাভিশ্বাস উঠছে। 

দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে আজ থেকে শুরু করে আগামী ২ তারিখ পর্যন্ত এই চার দিন তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। দক্ষিণ এবং উত্তর ২৪ পরগনায় অতি তীব্র তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি হয়েছে। ৩ তারিখে আবার হলুদ সর্তকতা জারি হয়েছে দুই মেদিনীপুরে।

হাওড়া, হুগলি এবং নদিয়ায় ২৯ তারিখ থেকে ২ মে পর্যন্ত পর্যন্ত তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি হয়েছে। পারদ আরও চড়বে মুর্শিদাবাদে। সেখানে আগামী দিনদিন হিটওয়েভের লাল সতর্কতা জারি হয়েছে।

দক্ষিণ শুধু নয়, পাহাড়েও স্বস্তি নেই। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহতে জারি হয়েছে কমলা সতর্কতা। তাপপ্রবাহের পরিস্থিতি চলবে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারেও।

বুধবার দার্জিলি, কালিম্পং ও আলিপুরদুয়ারে হাল্কা বৃষ্টির সম্ভাবনা আছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। ৫ তারিখ পরিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। হাওয়া অফিস জানাচ্ছে, ৫ তারিখ থেকে জলীয়বাষ্প ঢুকবে বাংলায়। তাই গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবারের পর থেকে ফের হাওয়াবদল হতে পারে। গরম কমতে পারে দক্ষিণবঙ্গে।


```