
শেষ আপডেট: 8 April 2023 15:12
দ্য ওয়াল ব্যুরো: ঘরের মধ্যে বসে আছে দু'জন স্কুলছাত্রী। মোবাইলের সেলফি ক্যামেরা অন করে ভিডিও রেকর্ড করা হচ্ছে। তাতেই দেখা যাচ্ছে, দুজনেরই হাতে সিগারেট। সেই অবস্থাতেই বেসুরোভাবে এবং ভুল উচ্চারণে বসে বসেই গাওয়া হচ্ছে জাতীয় জাতীয় সঙ্গীত (national anthem)। তার মাঝেই চলছে হাসি ঠাট্টা। শনিবার এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তারপরেই দুই ছাত্রীর নামে লালবাজার (Lalbazaar) সাইবার সেল এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করেছেন আত্রেয়ী হালদার নামে এক আইনজীবী।
জানা গেছে, দুই ছাত্রী কলকাতারই একটি স্কুলের একাদশ শ্রেণির পড়ুয়া। ভিডিওটি নিয়ে বিতর্ক শুরু হওয়ার পরেই যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেটি পোস্ট করা হয়েছিল, সেটি ডিলিট করে দেওয়া হয়। শুধু তাই নয়, অন্য একটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে লাইভ করে ক্ষমা চাইতে দেখা যায় ওই দুই কিশোরীকে। তারা জানায়, মজার ছলেই ভিডিওটি রেকর্ড করেছিল তারা।
যদিও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ফেসবুকের কাছে ডিলিট হয়ে যাওয়া অ্যাকাউন্টটির বিষয়ে তথ্য চেয়ে পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়ে আত্রেয়ী হালদার জানিয়েছেন, ওই দুই ছাত্রী ইচ্ছাকৃতভাবে জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার অবমাননা করেছে। এতে সমস্ত ভারতবাসীর অনুভূতি আহত হচ্ছে। তাই ব্যারাকপুর এবং লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন তিনি।
মোদীকে এডি়য়ে গেলেন কেসিআর, হাত ধরলেন স্ট্যালিন, দুই মুখ্যমন্ত্রীর অঙ্কটা কী