Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আলিয়া থেকে যাদবপুর! জামিয়া মিলিয়ার পাশে দাঁড়িয়ে রাতভর ছাত্রঐক্যের সাক্ষী রইল কলকাতা

দ্য ওয়াল ব্যুরো: জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের ভিতরে ঢুকে পড়ুয়াদের নিগ্রহের প্রতিবাদে সারা দেশের ছাত্রসমাজে যে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে, তাতে সামিল হল কলকাতাও। এগিয়ে এল যাদবপুর বিশ্ববিদ্যালয়, পথে নামল আলিয়া বিশ্ববিদ্যালয়। রবি

আলিয়া থেকে যাদবপুর! জামিয়া মিলিয়ার পাশে দাঁড়িয়ে রাতভর ছাত্রঐক্যের সাক্ষী রইল কলকাতা

শেষ আপডেট: 15 December 2019 23:41

দ্য ওয়াল ব্যুরো: জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের ভিতরে ঢুকে পড়ুয়াদের নিগ্রহের প্রতিবাদে সারা দেশের ছাত্রসমাজে যে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে, তাতে সামিল হল কলকাতাও। এগিয়ে এল যাদবপুর বিশ্ববিদ্যালয়, পথে নামল আলিয়া বিশ্ববিদ্যালয়। রবিবার মধ্যরাতে জমায়েত শুরু হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের বাইরে। শীতের রাতে মশাল হাতে পথে নামেন পড়ুয়ারা। স্লোগান ওঠে প্রতিবাদের। জামিয়া মিলিয়ায় ছাত্রছাত্রী নিগ্রহের প্রতিবাদের পাশাপাশি দাবি ওঠে জনবিরোধী সরকারের বিরুদ্ধেও। https://www.facebook.com/apspm2019/videos/1581625921979221/UzpfSTE3MDgxNTU3OTE6MTAyMDY1MzI1Njg2Mjg3OTc/ অন্য দিকে পার্ক সার্কাসের সাত মাথা মোড়ে জমায়েত করে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউটাউন ক্যাম্পাস থেকে অন্য একটি দল মিছিল শুরু করে এসে যোগ দেয় পার্ক সার্কাসে। রাত পর্যন্ত খবর মিলেছে, যাদবপুরের ছাত্রছাত্রীরাও গিয়ে পৌঁছবেন সেখানেই।

আরও পড়ুন: জামিয়া মিলিয়ার পাশে গোটা দেশ! পুলিশি নিগ্রহের প্রতিবাদে শীতের রাতে পথে নামল পাটনা, হায়দরাবাদ, কলকাতা

আলিগড়ের জমায়েতে ছাত্রনেতারা বলেন, জামিয়া মিলিয়ায় যে আক্রমণ নেমে এসেছে,  সারা দেশে তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে উঠেছে। তাঁরাও এই প্রতিবাদের সঙ্গে আছেন। ছাত্রঐক্য জিন্দাবাদ স্লোগান ওঠে জমায়েতে। দেখুন ভিডিও। https://www.facebook.com/apspm2019/videos/2756209967772696/?q=%E0%A6%86%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE&epa=SEARCH_BOX শুধু ছাত্রছাত্রীরাই নয়, রবিবার রাত জেগেছে সোশ্যাল মিডিয়াও। নেটিজেনরা সোচ্চার হয়ে ওঠেন প্রতিবাদে। ছাত্রছাত্রী আন্দোলনের পক্ষে দাঁড়ান বহু মানুষ। দাবি তোলেন, আর যাই হয়ে যাক না কেন, ছাত্রছাত্রীর গায়ে হাত তুলতে পারে না কোনও শাসক।

আরও পড়ুন: হিংসার ছবি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েও! রাতের অন্ধকারে কাঁদানে গ্যাস, লাঠিচার্জের মুখে আন্দোলনকারী ছাত্রেরা

রবিবারই তুমুল হাঙ্গামার খবর আসে দিল্লির জামিয়া মিলিয়া এবং উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে। দু’জায়গাতেই প্রতিবাদী ছাত্রছাত্রীদের উপর কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। করেছে লাঠিচার্জ। চালিয়েছে জলকামান। একাধিক পড়ুয়াকে আটক করা হয়েছে। জামিয়ার এক ছাত্রকে টেনে এনে মাটিতে ফেলে লাঠি দিয়ে পেটানোর ভিডিও-ও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। জামিয়া মিলিয়াতে গুলিও চলেছে বলে খবর এসেছে। এক ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেলেও, রাত পর্যন্ত তা নিশ্চিত করা যায়নি।
কিন্তু এই আক্রমণ যে মোটেই ভাল চোখে দেখেনি সারা দেশের ছাত্রদল, তা টের পাওয়া গেল রাত বাড়তেই। জেএনইউ-সহ দিল্লির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ুয়ারা ভিড় করতে থাকেন দিল্লি পুলিশের সদর দফতরের সামনে। শীতের রাতে রাজধানীর প্রাণকেন্দ্রে  চলল ঘেরাও কর্মসূচী৷

আরও পড়ুন: বিনা অনুমতিতে ক্যাম্পাসে ঢুকে ছাত্রদের নিগ্রহ করেছে পুলিশ! অভিযোগ জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে

শুধু দিল্লি নয়। রাত যত বেড়েছে, সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে নানা রাজ্যের ছবি-ভিডিওতে। পথে নেমেছে হায়দরাবাদের মৌলানা আজাদ উর্দু ইউনিভার্সিটি, বেনারসেপ হিন্দু ইউনিভার্সিটি, বম্বে আইআইটি। পথে নেমেছে কেরালার ছাত্র সংগঠন। বাদ ছিল না কলকাতাও। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়, রাজপথ ভরিয়েছে মশাল জ্বেলে। https://www.facebook.com/sabita.raychowdhury.3/videos/2179831602320704/?q=%E0%A6%86%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE&epa=SEARCH_BOX
 

```