Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘বন্দুকবাজ’ সিআইএসএফ জওয়ান কোথায়? হন্যে হয়ে খুঁজছে পুলিশ, ত্রস্ত পার্কস্ট্রিট

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সন্ধ্যায় গুলিবৃষ্টি হয়েছে পার্কস্ট্রিট লাগোয়া কিড স্ট্রিটে (Kolkata Shootout)। সাড়ে ছ'টা নাগাদ জাদুঘরের পাশে সিআইএসএফের (CISF) ব্যারাকে এক জওয়ান তার সার্ভিস রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বলে খবর। দুজন জ

‘বন্দুকবাজ’ সিআইএসএফ জওয়ান কোথায়? হন্যে হয়ে খুঁজছে পুলিশ, ত্রস্ত পার্কস্ট্রিট

শেষ আপডেট: 6 August 2022 15:01

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সন্ধ্যায় গুলিবৃষ্টি হয়েছে পার্কস্ট্রিট লাগোয়া কিড স্ট্রিটে (Kolkata Shootout)। সাড়ে ছ'টা নাগাদ জাদুঘরের পাশে সিআইএসএফের (CISF) ব্যারাকে এক জওয়ান তার সার্ভিস রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বলে খবর। দুজন জওয়ান গুলিবিদ্ধ হন এবং তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়। এই যখন পরিস্থিতি তখন যে জওয়ান গুলি চালিয়েছে সেই বন্দুকবাজকে রাত পৌনে আটটা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে তখনও লালবাজারের কর্তাদের কাছে স্পষ্ট নয়, রাইফেল নিয়ে ওই সিআইএসএফ জওয়ান কোথায় রয়েছে। সে কি পালিয়ে গেছে? নাকি ব্যারাকের ভিতরেই ঘাপটি মেরে রয়েছে?

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তার নেতৃত্বেই ওই জওয়ানকে খুঁজে বের করার অপারেশনে নেমেছেন লালবাজারের দুঁদে অফিসাররা।

শনিবারের সন্ধ্যা মানে পার্ক স্ট্রিট জমজমাট থাকে। বহু মানুষ সেখানে উইকএন্ড সেলিব্রেট করতে যান। ফলে আরও বড় কোনও ঘটনা ঘটলেও অবাক হওয়ার মতো কিছু ছিল না।

ওই বন্দুকবাজ সিআইএসএফ জওয়ানকে খুঁজতে বুলেটপ্রুফ জ্যাকেট গায়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে লালবাজার। এখন লালবাজারের অফিসারদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল, তাকে খুঁজে বের করা। অকুস্থলে যাওয়াটাও বড় চ্যালেঞ্জ। কারণ কেউ জানে না ওই জওয়ান কী অবস্থায় রয়েছে।

এই ঘটনার কথা চাউর হতেই ওই জায়গায় ভিড় জমিয়েছেন অনেকে। পুলিশ মাইক হাতে ঘোষণা করছে, ব্যারিকেডের কাছাকাছি কাউকে না আসতে। সাধারণ মানুষকে ওই জায়গা থেকে সরে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।

ওই এলাকাটিকে প্রাথমিকভাবে অন্ধকার করে দেওয়া হয়েছে পুলিশের তরফে। বড় টর্চ নিয়ে ওই জওয়ানকে খুঁজছে লালবাজার। মনে করা হচ্ছে, বন্দুক হাতেই কোথাও লুকিয়ে রয়েছে সে।

সাম্প্রতিক সময়ে এত বড় ঘটনা কলকাতা শহরে ঘটেনি বলেই মত অনেকের। কয়েক মাস আগে পার্কসার্কাসে কলকাতা পুলিশের এক কনস্টেবল একজনকে গুলি করে মেরে ফেলার পর আত্মঘাতী হয়েছিলেন। কিন্তু এদিনের ঘটনা অনেক অনেক বড়। যতক্ষণ না ওই জওয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে ততক্ষণ আতঙ্ক কাটছে না!

আরও পড়ুন: মধুচক্রের ফাঁদে পা! অশ্লীল ভিডিও ভাইরালের ভয়ে আত্মঘাতী জলপাইগুড়ির যুবক


```