Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

জেলের রুটি-সবজি মুখে রোচে না, এগ-চাউমিন খাওয়ার বায়না সঞ্জয়ের, বচসা

বন্দি অবস্থায় জেলে খেতে দেওয়া রুটি-তরকারি খেতে চাইছেন না ধর্ষণ ও খুনে অভিযুক্ত সঞ্জয়।

জেলের রুটি-সবজি মুখে রোচে না, এগ-চাউমিন খাওয়ার বায়না সঞ্জয়ের, বচসা

সঞ্জয় রায়।

শেষ আপডেট: 31 August 2024 10:57

দ্য ওয়াল ব্যুরো: জেলের খাবার মুখে রুচছে না আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের। প্রভাবশালী কক্ষপথে ঘোরাফেরা করা সঞ্জয়ের জেলে খেতে দেওয়া রুটি-সবজি একেবারেই নাপসন্দ। তাই নিয়ে রাগারাগিও করছেন তিনি। জেল সূত্রে জানা গিয়েছে, সঞ্জয় ডিম-চাউমিন খাওয়ার বায়না ধরেছেন। তাই নিয়ে জেলকর্মীদের সঙ্গে তাঁর সামান্য কথা কাটাকাটিও হয়েছে।

আর জি কর হাসপাতালে গত ৯ অগস্ট ডাক্তার-ছাত্রীকে ধর্ষণ করে খুনে অভিযুক্ত সঞ্জয় রায় বর্তমানে কলকাতার প্রেসিডেন্সি জেলে হেফাজতে আছেন। তদন্তকারী দল সিবিআই তাঁর পলিগ্রাফ টেস্টও করেছে। কিন্তু, বন্দি অবস্থায় জেলে খেতে দেওয়া রুটি-তরকারি খেতে চাইছেন না ধর্ষণ ও খুনে অভিযুক্ত সঞ্জয়।

জেল কর্তৃপক্ষ ও কর্মীদের তিনি বলেছেন, রুটি তাঁর মুখে রোচে না। তাঁর জন্য আলাদা করে এগ-চাউমিনের ব্যবস্থা করতে। কিন্তু, জেলে বন্দিদের খাবারের বিষয়ে নির্দিষ্ট একটি তালিকা আছে। সেই মতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়ম মেনে খেতে দেওয়া হয় সকলকে। তাই তাঁকে আলাদা করে কোনও খাবার দেওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

জেলের বাইরে থেকে খাবার আনা বা বাড়ির খাবার খাওয়ার ব্যাপারে আদালতের হুকুম লাগে। সে কারণে অভিযুক্ত সঞ্জয়ের এই অন্যায় বায়না রাখা সম্ভব না হলেও তা নিয়ে বেজায় চটেছেন সঞ্জয়। জেল কর্মীরা তাঁকে যখন রুটি-সবজি দিতে আসছেন, তা দেখেই মাথায় আগুন জ্বলে যাচ্ছে সিভিক ভলান্টিয়ারের। এ নিয়ে জেল কর্মীদের সঙ্গে বচসা হলেও আর কিছু জুটবে না জানার পর তা খেতে রাজি হয়েছেন।

সূত্রটি আরও জানিয়েছে, সিবিআই হেফাজত থেকে প্রথম যেদিন সঞ্জয় জেলে এসেছিলেন, সেদিন থেকেই নানান বায়না ধরেছেন তিনি। জেলকর্মীদের বলেন, তাঁকে অতিরিক্ত সময় ঘুমোতে দিতে। কিন্তু তাতেও রাজি না হওয়ায় তাঁকে বিড়বিড় করে কিছু কুকথা বলতে শোনা যায়। কয়েকদিনের মধ্যে অবশ্য জেলের জল খেয়ে সোজা হয়ে গিয়েছেন সঞ্জয়।


```