Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

Rg Kar: কলকাতা পুলিশ যথেষ্ঠ 'চাপে', বেজায় খুশি তৃণমূল সাংসদ! টুইটে কী লিখলেন সুখেন্দুশেখর

যে কারণে দলের অন্দরে তাঁর নামের সঙ্গে জুড়েছে 'বিদ্রোহী' বিশেষণও।

Rg Kar: কলকাতা পুলিশ যথেষ্ঠ 'চাপে', বেজায় খুশি তৃণমূল সাংসদ! টুইটে কী লিখলেন সুখেন্দুশেখর

সুখেন্দুশেখর রায়।

শেষ আপডেট: 17 September 2024 02:03

দ্য ওয়াল ব্যুরো: নিছকই কাকতালীয়, নাকি অদ্ভূত সমাপতন!

ঘড়ির কাঁটায় ১২টা বেজে ৫ মিনিট। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে ম্যারাথন বৈঠক শেষে বাইরে এসে বৈঠকের বিস্তারিত ব্যাখ্যা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন, 'আগামীকাল মঙ্গলবার বিকেল চারটের পর কলকাতার নতুন পুলিশ কমিশনারকে দায়িত্ব বুঝিয়ে দেবেন বিনীত (বিনীত গোয়েল, বর্তমান পুলিশ কমিশনার)।'

ঠিক তখনই টুইটার হ্যান্ডেলে ভেসে উঠল তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের পোস্ট!

আরজি করে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় প্রথম থেকেই সোশ্যাল মাধ্যমে সরব তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। ন্যায় বিচারের দাবিতে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে সিবিআইকে চিঠিও লিখেছেন সুখেন্দু। যে কারণে দলের অন্দরে তাঁর নামের সঙ্গে জুড়েছে 'বিদ্রোহী' বিশেষণও।

এবার সোমবার মধ্যরাতে টুইটার পেজে সুখেন্দু লিখেছেন, "আমার ২টো দাবি ছিল: আরজি কর হাসপাতাল ও কলকাত পুলিশের দুই শীর্ষ প্রধানকে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করুক। জুনিয়র ডাক্তার এবং লক্ষাধিক মানুষের আন্দোলনের চাপে তা অনেকটাই পূরণ হয়েছে। কলকাতা পুলিশ এখন যথেষ্ট চাপে। সবার মতো আমিও খুশি। সত্যমেব জয়তে।"

শুধু পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেই নয়, কলকাতা পুলিশের আরও একাধিক পদস্থ কর্তাকে সরানোরও ইঙ্গিত দিয়েছেন মুুখ্যমন্ত্রী। এ ব্যাপারে আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টের পর মুখ্যসচিব বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন মমতা। অন্যদিকে ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ-খুনের খুনের ঘটনায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি সন্দীপ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই।

এ ঘটনায় আন্দোলনকারীরা আগেই  নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। এবার সোশ্যাল মাধ্যমে ঢাক পিটিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তৃূণমূল সাংসদ লিখলেন, 'সত্যর জয় হবেই'। এবং কলকাতা পুলিশ যথেষ্ঠ চাপে থাকায় আরও অনেকের মতো তিনিও যে বেজায় খুশি, একথাও খোলাখুলি লিখেছেন তিনি।


```