Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ম্যারাথনে তোরণ ভেঙে আহত হয়েছিলেন অতিরিক্ত কমিশনার, তদন্ত শুরু করল পুলিশ

তোরণ ভেঙে ঘাড়ে ও মাথায় চোট লেগেছিল মুরলিধর শর্মার।

ম্যারাথনে তোরণ ভেঙে আহত হয়েছিলেন অতিরিক্ত কমিশনার, তদন্ত শুরু করল পুলিশ

শেষ আপডেট: 27 January 2024 11:26

দ্য ওয়াল ব্যুরো: গত রবিবার সকালে কলকাতা পুলিশের হাফ ম্যারথনে দুর্ঘটনা ঘটে। ফিনিশিং পয়েন্টের গেট ভেঙে পড়ায় আহত হয়েছিলেন কলকাতা পুলিশের এডিশনাল সিপি ১ মুরলিধর শর্মা। সেই ঘটনায় এবার তদন্ত শুরু করল কলকাতা পুলিশ। 

তোরণ ভেঙে ঘাড়ে ও মাথায় চোট লেগেছিল মুরলিধর শর্মার। যদিও পরে জানা যায়, চোট সে রকম গুরুতর ছিল না। কিন্তু এই ধরনের ঘটনা কী ভাবে ঘটল তা জানা অত্যন্ত জরুরি। বড় রকমের দুর্ঘটনা হতেই পারত। তাই ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। শনিবার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এমনটাই জানান। 

প্রসঙ্গত, কলকাতা পুলিশের ম্যারাথনে তিনটি ক্যাটাগরি ছিল। ২১ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ৫ কিলোমিটার। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই ম্যারাথনে অংশ নিয়েছিলেন। তিনি ১০ কিলোমিটার বিভাগে দৌড়ান। শেষমেশ তোরণ ভেঙে পড়ায় কিছুটা তাল কাটলেও নির্বিঘ্নেই শেষ হয় ম্যারাথন।

এদিকে শনিবার শহরের দুর্ঘটনার হাল নিয়ে কথা বলতে গিয়ে বিনীত গোয়েল আরও বলেন, ট্র্যাফিক নিয়ে কলকাতা পুলিশ আরও ভালো ব্যবস্থা নিয়েছে। কলকাতায় একাধিক পদক্ষেপের মাধ্যমে দুর্ঘটনার সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা কমানো সম্ভবও হয়েছে। 


```