Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্যাগ ভর্তি থোক টাকা ট্যাক্সিতে! উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিল কলকাতা পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: ট্যাক্সিতে এক লাখের বেশি টাকা ফেলে গিয়েছিলেন এক ব্যক্তি। কলকাতা পুলিশের (Kolkata Police) তৎপরতায় তা উদ্ধার হয়েছে। টাকার ব্যাগ, চাবি, যাবতীয় খুঁটিনাটি-সহ ওই ব্যক্তির হাতে তুলে দিয়েছে পুলিশ। দুরন্ত জয় কেকেআরের, রাজস্

ব্যাগ ভর্তি থোক টাকা ট্যাক্সিতে! উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিল কলকাতা পুলিশ

শেষ আপডেট: 7 October 2021 18:16

দ্য ওয়াল ব্যুরো: ট্যাক্সিতে এক লাখের বেশি টাকা ফেলে গিয়েছিলেন এক ব্যক্তি। কলকাতা পুলিশের (Kolkata Police) তৎপরতায় তা উদ্ধার হয়েছে। টাকার ব্যাগ, চাবি, যাবতীয় খুঁটিনাটি-সহ ওই ব্যক্তির হাতে তুলে দিয়েছে পুলিশ। দুরন্ত জয় কেকেআরের, রাজস্থানকে হারিয়ে প্লে অফ কার্যত নিশ্চিত জানা গেছে, ব্যক্তির নাম জয়েশ পারিখ। তিনি ভবানীপুরের বাসিন্দা। গত ৪ অক্টোবর সন্ধ্যায় তিনি একটি চামড়ার ব্যাগ নিয়ে হলুদ ট্যাক্সিতে ওঠেন লালবাজারের সামনে থেকে। সেই ব্যাগে ১ লাখ ৭০ হাজার নগদ টাকা ছিল। চাবি এবং অন্যান্য জরুরি নথি কাগজপত্রও ছিল। https://twitter.com/kpdetectivedept/status/1446093182106619909?s=24 ভবানীপুরে ট্যাক্সি থেকে নেমে যান জয়েশ, কিন্তু সেখানেই পড়ে থাকে তাঁর মহামূল্যবান ব্যাগ। বেখেয়ালে ট্যাক্সিতে ব্যাগ ফেলে চলে যান তিনি। এরপর যখন টনক নড়ে সঙ্গে সঙ্গে থানায় যান জয়েশ পারিখ। লিখিত অভিযোগ দায়ের করেন ব্যাগ হারিয়ে যাওয়ার। তাঁর অভিযোগ পেয়ে তদন্তে নামে কলকাতা পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে নির্দিষ্ট ট্যাক্সি চিহ্নিত করে তারা। ডেকে পাঠানো হয় ওই ট্যাক্সিওয়ালাকে। পুলিশের কাছে ট্যাক্সি চালক স্বীকার করে নেন তিনি টাকা ভর্তি একটি ব্যাগ পেয়েছেন তাঁর গাড়িতে। এরপর যথাসময়ে সমস্ত নথি মিলিয়ে দেখে জয়েশ পারিখের হাতে তুলে দেওয়া হয় ওই ব্যাগ, সমস্ত টাকা, চাবি এবং নথি যেম থাকার তেমনই ছিল, নয়ছয় হয়নি এতটুকু। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```