Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শুধুমাত্র সবুজ বাজি ফাটানো যাবে, সময়সীমা বলে দিল কলকাতা পুলিশ

কলকাতা পুলিশের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ীই সবুজ বাজি ফাটাতে হবে।

শুধুমাত্র সবুজ বাজি ফাটানো যাবে, সময়সীমা বলে দিল কলকাতা পুলিশ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 26 October 2024 16:54

দ্য ওয়াল ব্যুরো: হাতে আর মাত্র ক'দিন। তারপরই আলোর উৎসব। অবশ্য কালীপুজো আসার আগে থেকেই বাজি ফাটানো শুরু করে দিয়েছেন অনেকেই। সন্ধের পর অনেক জায়গা থেকেই বাজির আওয়াজ আসছে। তবে পরিবেশবান্ধব বাজি ছাড়ালে অন্য কিছু ফাটালে কিন্তু জরিমানা হতে পারে। এমনটা স্পষ্ট জানিয়েছে পুলিশ। 

কলকাতা পুলিশের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ীই সবুজ বাজি ফাটাতে হবে। তবে সেটাও নির্দিষ্ট সময় অনুযায়ী। এ কথাও স্পষ্ট করে দেওয়া হয়েছে, নিয়মবিরুদ্ধভাবে বাজি ফাটালে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে ধরা হবে। যদিও তার জন্য কী শাস্তি তা উল্লেখ করা হয়নি। 

পুলিশ বাজি ফাটানোর যে সময়সীমা উল্লেখ করে দিয়েছে তাতে বলা হয়েছে, কালীপুজো বা দীপাবলীর রাতে শুধু ৮টা থেকে ১০টা পর্যন্ত, ছটপুজোর দিন শুধু ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত এবং বড়দিনের আগের রাতে ও নববর্ষের রাতে ১১.৫৫টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত বাজি ফাটানো যাবে। 


```