Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতার পুলিশ কমিশনারকে এখনই সরানো হচ্ছে না স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিলেন, কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে এখনই সরানো হবে না।

কলকাতার পুলিশ কমিশনারকে এখনই সরানো হচ্ছে না স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী

বিনীত গোয়েল ও মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 9 September 2024 13:59

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলের ইস্তফা দাবি করে কদিন আগে লালবাজারে ডেপুটেশন দিতে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের হাতে ছিল কৃত্রিম মেরুদণ্ড। টানা ২২ ঘণ্টা ধরে লালবাজারের কাছে ধর্না দেওয়ার পর পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে পেরেছিলেন তাঁরা। 

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিলেন, কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে এখনই সরানো হবে না। তবে বিনীতকে যে একেবারেই সরানো হবে না তাও বলেননি তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, কদিন অপেক্ষা করলে কী অসুবিধা আছে? 

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও জানান, পুলিশ কমিশনারের পদ থেকে সরে যাওয়ার ব্যাপারে ইচ্ছা প্রকাশ করে বিনীত গোয়েল তাঁর সঙ্গে বেশ কয়েক বার দেখা করেছেন। কিন্তু তিনিই তাঁকে সরাননি। কারণ, পুজো আসছে। আইনশৃঙ্খলার ব্যাপারটা যিনি ভাল বোঝেন তাঁকে থাকতে হবে। কোথায় কী পুলিশ পোস্টিং রয়েছে, কোথায় কোন পুজো আছে, সেটা তো জানতে হবে। কিছুদিন ধৈর্য্য ধরলে কী মহাভারত অশুদ্ধ হয়? 

কলকাতার পুলিশ কমিশনার পদে বিনীত গোয়েল দায়িত্ব পেয়েছিলেন ২০২২ সালের ১ জানুয়ারি। সাধারণত তিন বছরের বেশি কাউকে কলকাতার পুলিশ কমিশনার পদে রাখা হয় না। অর্থাৎ এমনিতেই তিন মাসের মধ্যে বিনীতকে সরিয়ে নতুন পুলিশ কমিশনার নিয়োগ করার কথা। সেই কারণেই সম্ভবত ধৈর্য্য ধরতে বলেছেন মুখ্যমন্ত্রী।


```