Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজাবাজার ও মৌলালিতে এপিডিআরের সভা বাতিল কলকাতা পুলিশের, গ্রেফতার ১৬

দ্য ওয়াল ব্যুরো: পিএফআই ও তার সহযোগী আরও আটটি সংগঠনকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নিষিদ্ধ করার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে মধ্য কলকাতার রাজাবাজার (Rajabazar) মোড়ে সভা ডেকেছিল এপিডিআর (APDR)। কিন্তু সেই সভা শুরুর আগেই ঘটনাস্থলে গিয়ে তা বাত

রাজাবাজার ও মৌলালিতে এপিডিআরের সভা বাতিল কলকাতা পুলিশের, গ্রেফতার ১৬

শেষ আপডেট: 29 September 2022 15:22

দ্য ওয়াল ব্যুরো: পিএফআই ও তার সহযোগী আরও আটটি সংগঠনকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নিষিদ্ধ করার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে মধ্য কলকাতার রাজাবাজার (Rajabazar) মোড়ে সভা ডেকেছিল এপিডিআর (APDR)। কিন্তু সেই সভা শুরুর আগেই ঘটনাস্থলে গিয়ে তা বাতিল করে দিল কলকাতা পুলিশ (Kolkata Police)। এই ঘটনার জেরে সেখানে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকে এপিডিআরের কর্মী-সমর্থকরা। এরপরই দু'দফায় মোট ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদেরকে আমহার্স্ট স্ট্রিট থানায় আটকে রাখা হয়েছে।

রাজবাজারের পাশাপাশি মৌলালিতেও (Moulali) আরও একটি সভার আয়োজন করেছিল এপিডিআর। সেখানেও গিয়ে কলকাতা পুলিশ সেই সভা বাতিল করে। একইসঙ্গে গ্রেফতার করা হয় ১০ জনকে। তাঁদেরকে আটক করে লালবাজারে নিয়ে যায় পুলিশ। আপাতত সেখানেই রয়েছেন সবাই।

উল্লেখ্য, গত সপ্তাহে একযোগে কট্টরপন্থী ইসলামিক সংগঠন পিএফআইয়ের দফতরে অভিযান চালিয়েছিল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এনআইএ এবং ইডি। সেইসময় নরেন্দ্র মোদী সরকারের এই সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। এরপর মঙ্গলবার মাঝরাতে পিএফআই-সহ মোট আটটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে অর্থাৎ পিএফআইকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। প্রথমে এই বছরের ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ করার সিদ্ধান্ত হয়েছিল। পরে তা বাড়িয়ে পাঁচ বছর করা হয়। তার জেরে বুধবার ওই সংস্থাকে একেবারে তুলে দেওয়ারই সিদ্ধান্ত নেন সংগঠনের শীর্ষ নেতৃত্ব।

‘নিষিদ্ধ’ তকমা, সরকারি সিদ্ধান্ত মেনে পিএফআই-কে তুলেই দিলেন নেতারা


```