Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

এয়ারটেল কেওয়াইসি নিয়ে ফোন আসছে? সতর্ক হোন, সাবধান করল কলকাতা পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: অনেকের কাছেই ফোন আসছে। মূলত এয়ারটেল নেটওয়ার্ক ব্যবহারকারীদের এই ফাঁদে পড়তে হচ্ছে। অচেনা গলায় বলা হচ্ছে নতুন বছরে নতুন করে এয়ারটেল কেওয়াইসি জমা দিতে হবে। আর তার জন্য জানতে চাওয়া হচ্ছে নানান ব্যক্তিগত নথি সংক্রান্ত তথ্য। এ

এয়ারটেল কেওয়াইসি নিয়ে ফোন আসছে? সতর্ক হোন, সাবধান করল কলকাতা পুলিশ

শেষ আপডেট: 17 January 2021 17:25

দ্য ওয়াল ব্যুরো: অনেকের কাছেই ফোন আসছে। মূলত এয়ারটেল নেটওয়ার্ক ব্যবহারকারীদের এই ফাঁদে পড়তে হচ্ছে। অচেনা গলায় বলা হচ্ছে নতুন বছরে নতুন করে এয়ারটেল কেওয়াইসি জমা দিতে হবে। আর তার জন্য জানতে চাওয়া হচ্ছে নানান ব্যক্তিগত নথি সংক্রান্ত তথ্য। এবার তা নিয়েই জনসাধারণকে সতর্ক করল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ক্রাইম)-এর পক্ষ থেকে একটি টুইট করে বলা হয়েছে, এটি একটি নতুন ধরনের জালিয়াতির চক্র। লালবাজারের তরফে বলা হয়েছে, সতর্ক থাকুন। যদি এই ধরনের ফোন আসে তাহলে ব্যাঙ্ক জালিয়াতি দমন বিষয়ক সেলের হেল্প লাইন নম্বরে জানাতে।

এমনিতে কলকাতায় গত কয়েক বছরে নানাবিধ হাইটেক জালিয়াতির ঘটনা ঘটেছে। ২০১৯ সালের মাঝামাঝি সময়ে এটিএম লুঠ পুলিশের ঘুম ছুটিয়ে ছেড়েছিল। তাতে বিদেশি সাইবার হ্যাকারদের যোগ উঠে এসেছিল। সম্প্রতি কোভিড টিকাকরণ নিয়েও বহু জায়গায় জালিয়াতির ঘটনা ঘটেছে। গত সপ্তাহে দক্ষিণ ভারতের একাধিক জায়গা থেকে এই ধরনের অভিযোগ উঠেছিল। কোভিড টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করা হবে বলে ব্যক্তিগত তথ্য জানা হচ্ছিল। চেন্নাই পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতারও করে। এবার কলকাতায় নতুন চক্র!

```