Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ফের শহরে বাড়ল পেট্রলের দাম, অপরিবর্তিত রইল ডিজেল

দ্য ওয়াল ব্যুরো: এ যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রোজই এলতু একটু করে বেড়েই চলেছে পেট্রল-ডিজেলের (Petrol) দাম। এদিনও সেই ধারা অব্যহত রইল। কলকাতায় (kolkata) এদিন ফের পেট্রলের দাম বাড়ল। তবে এই পর্যায়ে বাড়েনি ডিজেলের দাম। এদিন আব

ফের শহরে বাড়ল পেট্রলের দাম, অপরিবর্তিত রইল ডিজেল

শেষ আপডেট: 2 November 2021 03:46

দ্য ওয়াল ব্যুরো: এ যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। রোজই এলতু একটু করে বেড়েই চলেছে পেট্রল-ডিজেলের (Petrol) দাম। এদিনও সেই ধারা অব্যহত রইল। কলকাতায় (kolkata) এদিন ফের পেট্রলের দাম বাড়ল। তবে এই পর্যায়ে বাড়েনি ডিজেলের দাম। এদিন আবারও লিটার প্রতি ৩৪ পয়সা দাম বাড়ল পেট্রলের। আজ কলকাতার বুকে পেট্রল কিনতে গেলে গুনতে হবে লিটার প্রতি ১১০ টাকা ৪৯ পয়সা। সেদিক থেকে স্বস্তি দিয়েছে ডিজেল। আগের দামই অপরিবর্তিত থাকছে। গতকালের দামেই বিক্রি হবে ডিজেল। লিটার প্রতি ১০১ টাকা ৫৬ পয়সা। প্রায় প্রতিদিনই বাড়ছে জ্বালানির দাম। যার প্রভাব পড়ছে মধ্যবিত্তের হেঁসেলে। টান পড়ছে পকেটের। সবজির দাম বাড়ছে পাল্লা দিয়ে। পেট্রল ডিজেলের বাড়তি খরচ দাম বাড়িয়েই পুষিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। অন্যদিকে, দেশজুড়ে সোমবার থেকেই ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম হয়েছে ২ হাজার ৫০ টাকা। আগে এই দাম ছিল ১৭৩৪ টাকা। বাণিজ্যিক গ্যাস মূলত হোটেল-রেস্তোরাঁগুলিতেই ব্যবহৃত হয়। তাতেও চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের কপালে।

```