Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

যাদবপুরে ভাড়াবাড়ির ছাদে ঝুলছে নার্সিং-ছাত্রীর দেহ! সোম-সকালে হুলস্থূল

দ্য ওয়াল ব্যুরো: শহরে ফের পড়ুয়া-মৃত্যু! এবার কলকাতার (Kolkata) একটি বাড়ি থেকে এক নার্সিং ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হল (nursing student dead body found )। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে পূর্ব যাদবপুরের গ্রিন পার্ক এলাকায়। মৃতার নাম মল

যাদবপুরে ভাড়াবাড়ির ছাদে ঝুলছে নার্সিং-ছাত্রীর দেহ! সোম-সকালে হুলস্থূল

শেষ আপডেট: 25 September 2023 07:40

দ্য ওয়াল ব্যুরো: শহরে ফের পড়ুয়া-মৃত্যু! এবার কলকাতার (Kolkata) একটি বাড়ি থেকে এক নার্সিং ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হল (nursing student dead body found )।

ঘটনাটি ঘটেছে সোমবার সকালে পূর্ব যাদবপুরের গ্রিন পার্ক এলাকায়। মৃতার নাম মল্লিকা দাস। তিনি আর এন টেগোর হাসপাতালের নার্সিংয়ের ফাইনাল ইয়ারের ছাত্রী ছিলেন। গ্রিন পার্ক এলাকার একটি বাড়িতে তিনি ভাড়া থাকতেন। সেই বাড়ি থেকেই সোমবার সকালে মল্লিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে (Kolkata nursing student dead body found)।

ভাড়াবাড়ির ছাদে এদিন মল্লিকার দেহ ঝুলে থাকতে দেখতে পান বাড়ির অন্যান্যরা। সহপাঠীদের দাবি, মল্লিকা হাসিখুশি স্বভাবের ছিলেন। তবে সম্পর্কের টানাপোড়েনের জেরে তিনি আত্মঘাতী হয়ে থাকতে পারেন বলে মনে করছেন নার্সিংয়ের ছাত্রীদের সহপাঠীরা। তবে মল্লিকা সত্যিই আত্মহত্যা করেছেন, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

এর আগে ২৪ অগস্ট এসএসকেএম হাসপাতালের হস্টেলের শৌচালয়ে এক নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। তাঁর নাম সুতপা কর্মকার। তিনি রায়গঞ্জের বাসিন্দা ছিলেন, কলকাতায় নার্সিং পড়তে এসেছিলেন। দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া থাকতেন কলকাতার লিটন হস্টেলে। ২৪ তারিখ হস্টেলের শৌচাগারের দরজা ভেঙে ভিতর থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারের সময় যাঁরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, তাঁরা জনিয়েছেন, ওই ছাত্রী আচ্ছন্ন অবস্থায় ছিলেন। তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: এসএসকেএমে টাকা নিয়ে ভর্তি, দালাল চক্রের পর্দা ফাঁস, গ্রেফতার ৩


```