Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সময় চলবে অতিরিক্ত মেট্রো, মঙ্গল-সন্ধেয় ঘোষণা কর্তৃপক্ষের

দ্য ওয়াল ব্যুরো: ২৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik)। ৪ মার্চ তা শেষ হওয়ার পর আবার ১৪ তারিখ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক (Higher Secondary) এবং একাদশ শ্রেণির পরীক্ষা, যা ২৭ মার্চ অবধি চলবে। এই সময়টুকু পরীক

মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের সময় চলবে অতিরিক্ত মেট্রো, মঙ্গল-সন্ধেয় ঘোষণা কর্তৃপক্ষের

শেষ আপডেট: 21 February 2023 17:23

দ্য ওয়াল ব্যুরো: ২৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik)। ৪ মার্চ তা শেষ হওয়ার পর আবার ১৪ তারিখ থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক (Higher Secondary) এবং একাদশ শ্রেণির পরীক্ষা, যা ২৭ মার্চ অবধি চলবে। এই সময়টুকু পরীক্ষার্থীর সুবিধার্থে অতিরিক্ত মেট্রো চালাবে কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ।

এমনিতে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শনিবার দু’টি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান খানিকটা বেশি থাকে। জানা গেছে, এই পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সেই সময়ের ব্যবধান কমবে। শনিবার করে অতিরিক্ত ৮টি মেট্রোও চালানো হবে।

এই তিনটি পরীক্ষা চলাকালীন মোট চারটি শনিবার অতিরিক্ত মেট্রো চলবে। ২৫ ফেব্রুয়ারি এবং মার্চ মাসের ৪, ১৮ এবং ২৫ তারিখ মিলবে অতিরিক্ত মেট্রো। সকাল ১০টা থেকে দুপুর ১২টা অবধি, অর্থাৎ পরীক্ষা শুরুর সময়ে চলবে অতিরিক্ত চারটি মেট্রো। আবার পরীক্ষা শেষে সময় দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে আরও অতিরিক্ত চারটি মেট্রো।

এছাড়া সকাল ৯টা থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত ৫-৬ মিনিট অন্তর যাত্রীরা মেট্রো পরিষেবা পাবেন। জানা গেছে, দক্ষিণেশ্বর-কবি সুভাষ লাইনে এই পরিষেবা মিলবে। তবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রেও এমন কোনও ব্যবস্থা হচ্ছে কিনা, তা এখনও স্পষ্ট করে জানায়নি কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

মোহনবাগান স্পোর্টস লাইব্রেরির উদ্বোধনে শীর্ষেন্দু, ‘এটিকে সরছেই’ জানালেন সবুজ মেরুন কর্তা


```