Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পর পর দুই রবিবার এই রুটে বন্ধ থাকবে কলকাতা মেট্রো

আগামীকাল ৩০ মার্চ এবং আগামী ৬ এপ্রিল, বন্ধ থাকবে মেট্রো পরিষেবা।

পর পর দুই রবিবার এই রুটে বন্ধ থাকবে কলকাতা মেট্রো

ফাইল ছবি।

শেষ আপডেট: 29 March 2025 09:03

দ্য ওয়াল ব্যুরো: পর পর দুটো রবিবার বন্ধ থাকবে কলকাতা মেট্রোর (Kolkata Metro) গ্রিন লাইনের পরিষেবা। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হল, আগামীকাল ৩০ মার্চ এবং আগামী ৬ এপ্রিল, অর্থাৎ পর পর দুটি রবিবার বন্ধ থাকবে মেট্রো পরিষেবা।

মেট্রো সূত্রের খবর, ইস্ট-ওয়েস্ট রুটে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) ব্যবস্থা চালুর জন্য  গ্রিন লাইনের এই অংশে সিগনাল ব্যবস্থা তুলে অভিন্ন নয়া প্রযুক্তি বসিয়ে ট্রায়াল চলছে। সে কারণেই দুই রবিবার সংশ্লিষ্ট রুটে মেট্রো বন্ধ রাখা হচ্ছে।

মেট্রোর তরফে এও দাবি করা হয়েছে, রবিবার অফিস যাত্রীদের চাপ থাকে না এবং নিত্য যাত্রীদের চাপও খানিকটা কম থাকে, তাই রবিবারই পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল বা সিবিটিসির জন্য রবিবার সারাদিন ধরে চলবে ট্রায়াল। পরীক্ষার কাজ শেষ হলে পুরনো সিগন্যালিং ব্যবস্থা ফিট করা হবে।

এদিকে কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে মেট্রো যাত্রীদের জন্য সুখবর। শুক্রবার থেকে নতুন দু’টি চীনা রেক যাত্রা শুরু করেছে। এর আগে নর্থ-সাউথ করিডরে তিনটি ডালিয়ান রেক যাত্রী পরিষেবা দিচ্ছে। অর্থাৎ কলকাতা পেল পাঁচটি চিনা রেক। এগুলিতে যাত্রীরা আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন বলেই দাবি রেলযাত্রীদের।


```