Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

জন্মাষ্টমীতে মেট্রো কম, জেনে নিন সকাল ও রাতের সময়সূচি

দ্য ওয়াল ব্যুরো:‌ শুক্রবার, ১৯ অগস্ট জন্মাষ্টমী (Janmashtami)। ওইদিন কম মেট্রো চলবে কলকাতায় (Kolkata Metro)। সাধারণত আপ ও ডাউন মিলিয়ে মোট ২৮৮টি মেট্রো চলে সারাদিনে। কিন্তু জন্মাষ্টমীর দিন চলবে ২৩৪টি মেট্রো। বুধবার বিজ্ঞপ্তি দিয়ে আগেভাগেই এ

জন্মাষ্টমীতে মেট্রো কম, জেনে নিন সকাল ও রাতের সময়সূচি

শেষ আপডেট: 16 August 2022 15:59

দ্য ওয়াল ব্যুরো:‌ শুক্রবার, ১৯ অগস্ট জন্মাষ্টমী (Janmashtami)। ওইদিন কম মেট্রো চলবে কলকাতায় (Kolkata Metro)। সাধারণত আপ ও ডাউন মিলিয়ে মোট ২৮৮টি মেট্রো চলে সারাদিনে। কিন্তু জন্মাষ্টমীর দিন চলবে ২৩৪টি মেট্রো। বুধবার বিজ্ঞপ্তি দিয়ে আগেভাগেই একথা জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

তবে প্রথম ও শেষ মেট্রোর সময় একই থাকছে। সকাল ৬টা ৫০ মিনিট থেকে মিলবে পরিষেবা। সকাল ৬টা ৫০, ৫৫ ও ৭টার দমদম ও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে। রাতে কবি সুভাষ মেট্রে স্টেশন থেকে দমদম যাওয়ার শেষ আপ ও ডাউন মেট্রো ৯টা ৪০ মিনিটে। এছাড়াও ৯টা ২৮, ও সাড়ে ৯টার আপ–ডাউন মেট্রো সময়ও একই থাকছে। সেইসঙ্গে ইস্ট–ওয়েস্ট মেট্রোর সময়সূচিও অপরিবর্তিত থাকছে। তবে মেট্রো কম থাকায় সময়ের ব্যবধান বাড়বে।

জন্মাষ্টমীর দিন যেহেতু সরকারি ছুটি। তাই ওইদিন যাত্রীর সংখ্যাও কম থাকবে। তাই মেট্রোও কম চালানো হবে। প্রতিবছরই ওইদিনে কিছু মেট্রো কম চালানো হয় বলে কলকাতা মেট্রোরেলের তরফে এদিন জানানো হয়েছে।

রাইটার্স বিল্ডিংসের একাংশে আগুন, পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন


```