Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় মেট্রো আরও লম্বা! উঠবেন দক্ষিণেশ্বরে, নামবেন রুবিতে, দেখে নিন ভাড়ার তালিকা

দ্য ওয়াল ব্যুরো: মাকড়সার জালের মতো কলকাতার চারপাশে ছেয়ে যাচ্ছে মেট্রো রেল (Kolkata Metro Railway)। ইস্ট-ওয়েস্ট আগেই হয়েছিল। বাইপাসের কিছুটা অংশে এখনও জোরকদমে মেট্রোর কাজ চলছে। এরমধ্যেই রুবি (Ruby) পর্যন্ত মেট্রো পরিষেবার কথা ঘোষণা করা হল।

কলকাতায় মেট্রো আরও লম্বা! উঠবেন দক্ষিণেশ্বরে, নামবেন রুবিতে, দেখে নিন ভাড়ার তালিকা

শেষ আপডেট: 1 April 2023 10:10

দ্য ওয়াল ব্যুরো: মাকড়সার জালের মতো কলকাতার চারপাশে ছেয়ে যাচ্ছে মেট্রো রেল (Kolkata Metro Railway)। ইস্ট-ওয়েস্ট আগেই হয়েছিল। বাইপাসের কিছুটা অংশে এখনও জোরকদমে মেট্রোর কাজ চলছে। এরমধ্যেই রুবি (Ruby) পর্যন্ত মেট্রো পরিষেবার কথা ঘোষণা করা হল। এবার দক্ষিণেশ্বর থেকেও কবি সুভাষ হয়ে এক মেট্রোতেই আসা যাবে রুবি এলাকায়।

শনিবার মেট্রোরেল ভবনে সাংবাদিক বৈঠক করে এই নতুন রুটের ভাড়াও (fare chart) ঘোষণা করলেন মেট্রোরেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। তবে কবে থেকে এই রুটে মেট্রো চালু হবে, তা জানানো হয়নি এখনও। এর পাশাপাশি গত অর্থবর্ষে কলকাতা মেট্রোরেলের আয়ের হিসেব দিলেন তিনি। যা অনেকটা বেড়েছে বলেই দাবি করেছেন পি উদয় কুমার।

দক্ষিণেশ্বর বা দমদম থেকে মেট্রো ধরে রুবি এলাকায় যাওয়ার জন্য এখনও কালীঘাট স্টেশনে নেমে বাস কিংবা অটো ধরতে হয়। যা অনেকের কাছেই বেশ ঝক্কির। তবে নতুন রুট চালু হয়ে গেলে এই সমস্যা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। কবি সুভাষ থেকে সোজা রুবি মোড় (স্টেশনের নাম হেমন্ত মুখোপাধ্যায়) পর্যন্ত মেট্রো চালু হয়ে গেলে যাত্রীদের আরও সুবিধা হবে যাতায়াতে। এরফলে মেট্রোর আয়ও অনেকটাই বাড়তে পারে।

২০২২-২৩ অর্থবর্ষে কলকাতায় ১৪.২৩ কিলোমিটার মেট্রোপথ সম্প্রসারিত হয়েছে, যা কলকাতায় মেট্রোর ইতিহাসে সর্বোচ্চ। মেট্রোয় চড়েছে ১৭.৬৪ কোটি যাত্রী। দেখা গেছে, আগের অর্থবর্ষের তুলনায় এবছরে যাত্রী সংখ্যা বেড়েছে ১৩০.৫৮ শতাংশ। যা মেট্রোর ব্যবসার পক্ষে দারুণ সুখবর। এবছর রুবি অবধি মেট্রো চালু হয়ে গেলে যাত্রী সংখ্যা আরও বেড়ে যাবে বলেই আশা করা হচ্ছে।

এবার এক নজরে দেখা যাক নতুন পথে ভাড়ার তালিকা:

  • দক্ষিণেশ্বর/দমদম থেকে হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি পর্যন্ত ভাড়া - ৪৫ টাকা
  • চাঁদনি/এসপ্ল্যানেড/পার্ক স্ট্রিট/কালীঘাট থেকে হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি পর্যন্ত ভাড়া - ৪০ টাকা
  • মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি পর্যন্ত ভাড়া - ৩৫ টাকা
  • কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি পর্যন্ত ভাড়া - ২০ টাকা

‘তৃণমূলে অনেক চোর’ বলে শুভেন্দু-শোভনের ছবিও পোস্ট করলেন সেলিম


```