Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেট্রো বিভ্রাট! ডাউন লাইনে পরপর দাঁড়িয়ে রেক, যাত্রী দুর্ভোগ চরমে

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের প্রথম কাজের দিনই বিভ্রাট কলকাতা মেট্রোয় (Kolkata Metro)। সকাল নটা চুয়ান্ন মিনিটে যে মেট্রোটি দক্ষিণেশ্বর (Dakshineshwar) থেকে ছেড়েছিল, সেটি থমকে যায় নোয়াপাড়ায় (Noapara)। তারপর প্ল্যাটফর্মে ঘোষণা করা হতে থাকে,

মেট্রো বিভ্রাট! ডাউন লাইনে পরপর দাঁড়িয়ে রেক, যাত্রী দুর্ভোগ চরমে

শেষ আপডেট: 29 August 2022 06:16

দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহের প্রথম কাজের দিনই বিভ্রাট কলকাতা মেট্রোয় (Kolkata Metro)। সকাল নটা চুয়ান্ন মিনিটে যে মেট্রোটি দক্ষিণেশ্বর (Dakshineshwar) থেকে ছেড়েছিল, সেটি থমকে যায় নোয়াপাড়ায় (Noapara)। তারপর প্ল্যাটফর্মে ঘোষণা করা হতে থাকে, শ্যামবাজার পর্যন্ত লাইন ক্লিয়ার নেই। তাই মেট্রো চলতে দেরি হবে।

নোয়াপাড়া স্টেশনে কর্মরত আরপিএফ স্টাফেরা জানান, পরপর রেক দাঁড়িয়ে রয়েছে। তাই মেট্রো চলাচল থমকে রয়েছে।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, কবি সুভাষ মুখী একটি রেকে যান্ত্রিক গোলযোগ হয়। সেটি বেশ খানিকক্ষণ থমকে যায়। কিছুক্ষণ পর তা চললেও পরের রেকগুলি থমকে যেতে থাকে।

দশটা সতেরো মিনিট নাগাদ নোয়াপাড়ায় দাঁড়ানো রেকটি চলতে শুরু করে। আবার দমদম ঢোকার মুখে কিছুটা থমকে যায়। যদিও দশটা কুড়ি মিনিটে মেট্রোর ভিতর যাত্রীদের উদ্দেশে ঘোষণা হতে থাকে, শিগগির পরিষেবা স্বাভাবিক হবে।

এমনিতে কলকাতা মেট্রোয় বিভ্রাট নতুন নয়। আত্মহত্যার পাশাপাশি যান্ত্রিক বিভ্রাটে মাঝেমধ্যেই ভোগান্তির মধ্যে পড়তে হয় যাত্রীদের। সোমবার ফের একবার বিভ্রাট হল কলকাতা মেট্রোয়।

মদ্যপ অবস্থায় নদীতে নামার মাশুল! ময়ূরক্ষীতে ডুবে মৃত্যু তৃণমূল নেতার জামাই-সহ দুজনের


```