এর আগে গত বৃহস্পতিবার দুপুরে কলকাতা মেট্রোর আপ লাইনে বরানগর এবং নোয়াপাড়া স্টেশনের মাঝে যান্ত্রিক গোলযোগ দেখা যায়। তারপরেই দমদমের পরের তিনটি স্টেশনে পরিষেবা বন্ধ করে রাখা হয়। ব্যস্ত দিনে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছিলেন নিত্যযাত্রীরা। সন্ধ্যা ৭ টার পর সেদিন পরিষেবা স্বাভাবিক হয়েছিল।


