Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা মেট্রোয় নতুন 'বন্ধন'

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মেট্রো শুরু হয়েছিল ১৯৮৪ সালে। তার পর এই সাড়ে তিন দশকের বেশি সময়ে এই প্রথম এক ঐতিহাসিক সন্ধিক্ষণ তৈরি হল। মেট্রোর সঙ্গে জুড়ে গেল বন্ধন ব্যাঙ্কের নাম। কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য ইস্যু করা স্মার্ট কার্ডে এবার থেকে বন

কলকাতা মেট্রোয় নতুন 'বন্ধন'

শেষ আপডেট: 23 November 2020 16:03

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মেট্রো শুরু হয়েছিল ১৯৮৪ সালে। তার পর এই সাড়ে তিন দশকের বেশি সময়ে এই প্রথম এক ঐতিহাসিক সন্ধিক্ষণ তৈরি হল। মেট্রোর সঙ্গে জুড়ে গেল বন্ধন ব্যাঙ্কের নাম। কলকাতা মেট্রোর যাত্রীদের জন্য ইস্যু করা স্মার্ট কার্ডে এবার থেকে বন্ধন ব্যাঙ্কের লোগো দেখা যাবে। মহানগরের পাতাল রেলের ইতিহাসে এই প্রথম, কলকাতা মেট্রো কোনও ব্র্যান্ডের সঙ্গে গাঁটছড়া বাঁধল। মেট্রো রেলকে কলকাতা শহরের উত্তর-দক্ষিণ যোগাযোগের মেরুদণ্ড বলা যায়। একইভাবে শহরের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে থাকা শাখাগুলোর মাধ্যমে বন্ধন ব্যাঙ্কও এখন তার সুখী গ্রাহকদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। ২০১৫ সালে উদ্বোধন হওয়ার পর থেকে এই ব্যাঙ্ক নিজের ব্যপ্তি বাড়াতে বাড়াতে একটা সত্যিকারের সর্বভারতীয় ব্যাঙ্ক হয়ে উঠেছে। প্রসঙ্গত, বন্ধন ব্যাঙ্ক স্বাধীনতার পর পূর্ব ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাঙ্ক। কলকাতার দুটো প্রবাদপ্রতিম প্রতিষ্ঠান একে অন্যের জনপ্রিয়তা বাড়ানোর জন্য হাত মেলাল। যা বাণিজ্যিক দিক থেকে তাত্‍পর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। কলকাতা মেট্রো প্রথম স্মার্ট কার্ড চালু করে ২০১১ সালে। এখন প্রায় ৫ লক্ষ লোক রোজকার যাতায়াতের জন্য মেট্রো স্মার্ট কার্ড ব্যবহার করেন। এদিন বন্ধন ব্যাঙ্কের এমডি তথা সিইও চন্দ্রশেখর ঘোষ বলেন, “আমরা কলকাতা মেট্রোর সঙ্গী হতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছি। কলকাতার প্রত্যেক নাগরিক এই মেট্রো নিয়ে গর্বিত, যা দেশের প্রথম মেট্রো এবং ‘সিটি অফ জয়’-এর প্রাণ। বন্ধন ব্যাঙ্কেরও এই মাটিতেই জন্ম এবং এখন সারা দেশেই আমাদের উপস্থিতি। আমি নিশ্চিত এই শহরের নাগরিকরা তাঁদের দুই প্রিয় ব্র্যান্ডের জুটি বাঁধার খবর পেয়ে খুশি হবেন। স্মার্ট কার্ডের এইব্র্যান্ডিংয়ের ফলে অনেক বেশি মানুষ আমাদের উপস্থিতি সম্পর্কে সচেতন হবেন। আমরা খুশি যে, কলকাতা মেট্রো তার সর্বপ্রথম পার্টনারশিপ ফরম্যাটে সঙ্গী হওয়ার জন্য আমাদের নির্বাচন করেছে।”

```