
শেষ আপডেট: 13 August 2022 15:22
দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতা দিবসের (Independence Day) প্রাক্কালে নতুন রূপে স্মার্ট কার্ডের সঙ্গে পরিচিত হতে চলেছে কলকাতাবাসী (Kolkata Metro Smart Card)। শনিবার নতুন এই স্মার্ট কার্ডের উদ্বোধন করলেন মেট্রো রেলের জিএম অরুণ অরোরা। ১৫ অগস্ট থেকেই কলকাতাবাসী এই নতুন স্মার্ট কার্ড ব্যবহার করতে পারবেন।
দেশজুড়ে 'আজাদি কি অমৃত মহোৎসব' পালন হচ্ছে। সেই উপলক্ষে কলকাতা মেট্রোর (Kolkata Metro) স্মার্ট কার্ড বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, ইতিমধ্যেই আড়াই লাখ নতুন স্মার্ট কার্ড বিক্রি হয়ে গেছে।
কেমন দেখতে হয়েছে এই কার্ড? এই স্মার্ট কার্ডে থাকছে না কোনও বিজ্ঞাপন। থাকছে 'আজাদি কি অমৃত মহোৎসব'-এর লোগো। এছাড়াও থাকবে জাতীয় পতাকার ছোঁয়া।

অন্যদিকে, স্বাধীনতা দিবস উপলক্ষে পরিবর্তন হচ্ছে মেট্রোর সূচি। কমছে ট্রেনের সংখ্যা। অন্যান্য দিনের তুলনায় স্বাধীনতা দিবসের দিন পরিষেবা কম মিলবে। তবে প্রথম ও শেষ মেট্রোর সময় পরিবর্তন হচ্ছে না বলে জানিয়ে দিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

১৫ অগস্টের দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মোট ১৮৮টি মেট্রো চলবে। অর্থাৎ অন্যান্য দিনের তুলনায় আপ ডাউন মিলিয়ে ১০০টি মেট্রো কম চলবে। ফলে ওই দিন মেট্রো পেতে ভোগান্তি হতে পারে শহরবাসীর।
দেশ সম্পর্কে নিজের অনুভূতি টুইট করলেন মমতা, জানতে চাইলেন পাঁচজনের অভিমত