Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোর আগেই ব্যাপক ভিড় মেট্রোয়, জোরদার নিরাপত্তা, থাকছে মেডিক্যাল ক্যাম্প

দ্য ওয়াল ব্যুরো:‌ পুজোর চারদিন উত্তর-দক্ষিণ করিডোরে সারারাত চলবে মেট্রো। পূর্ব-পশ্চিম করিডোরেও মাঝরাত পর্যন্ত চলবে পরিষেবা। কিন্তু পুজো শুরু হওয়ার আগেই ব্যাপক ভিড় হচ্ছে মেট্রোয় (Kolkata Metro)। তাই যাত্রীদের নিরাপত্তায় নিরাপত্তা আরও জোরদার

পুজোর আগেই ব্যাপক ভিড় মেট্রোয়, জোরদার নিরাপত্তা, থাকছে মেডিক্যাল ক্যাম্প

শেষ আপডেট: 28 September 2022 10:48

দ্য ওয়াল ব্যুরো:‌ পুজোর চারদিন উত্তর-দক্ষিণ করিডোরে সারারাত চলবে মেট্রো। পূর্ব-পশ্চিম করিডোরেও মাঝরাত পর্যন্ত চলবে পরিষেবা। কিন্তু পুজো শুরু হওয়ার আগেই ব্যাপক ভিড় হচ্ছে মেট্রোয় (Kolkata Metro)। তাই যাত্রীদের নিরাপত্তায় নিরাপত্তা আরও জোরদার করল কলকাতা মেট্রোরেল।

যাত্রীদের সাহায্য করার জন্য বিভিন্ন মেট্রো স্টেশনে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করা হবে। জরুরি পরিস্থিতি (Durga Puja 2022)মোকাবিলায় গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে ১২টি ক্রাউড ম্যানেজমেন্ট টিম এবং ১৩টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) মোতায়েন করা হবে। স্নিফার ডগ এবং সিকিউরিটি গ্যাজেটের সাহায্যে অ্যান্টি-স্যাবোটেজ চেক করা হবে বলে বুধবার মেট্রোর তরফে জানানো হয়েছে।

যাত্রীদের সাহায্য করার জন্য মহাত্মা গান্ধী রোড, কালীঘাট এবং কবি সুভাষ স্টেশনে মেডিকেল বুথ খোলা রাখা হবে। সব স্টেশনে হুইলচেয়ার, স্ট্রেচার এবং অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাবে। যাত্রীদের সঠিক নির্দেশ দেওয়ার জন্য সমস্ত মেট্রো স্টেশনে পর্যাপ্ত সংখ্যক কর্মী মোতায়েন করা হবে।

পঞ্চমী থেকে নতুন যাত্রা, পর্যটকদের জন্য ভোলবদল বিলিতি প্যাডেল স্টিমার ‘ভোপালে’‌র


```