Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নোয়াপাড়ায় মেট্রো দাঁড়ালই না, খুলল না গেট! বরানগরে নেমে বিক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা

দ্য ওয়াল ব্যুরো: কখনও দরজা খোলা অবস্থায় মেট্রো ছোটে, আবার কখনও স্টেশন চলে এলেও চলন্ত মেট্রোর দরজাই খোলে না। কলকাতা মেট্রোয় (Kolkata Metro) ইদানীং এমনই বিচিত্র সব সমস্যা দেখা দিচ্ছে। মঙ্গলবার রাতে যার সাক্ষী থাকল নোয়াপাড়া (Noapara)। স্

নোয়াপাড়ায় মেট্রো দাঁড়ালই না, খুলল না গেট! বরানগরে নেমে বিক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা

শেষ আপডেট: 3 August 2022 01:57

দ্য ওয়াল ব্যুরো: কখনও দরজা খোলা অবস্থায় মেট্রো ছোটে, আবার কখনও স্টেশন চলে এলেও চলন্ত মেট্রোর দরজাই খোলে না। কলকাতা মেট্রোয় (Kolkata Metro) ইদানীং এমনই বিচিত্র সব সমস্যা দেখা দিচ্ছে। মঙ্গলবার রাতে যার সাক্ষী থাকল নোয়াপাড়া (Noapara)। স্টেশন এসে গেলেও না মেট্রো দাঁড়াল, না তার দরজা খুলল।

মঙ্গলবার রাতে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী একটি মেট্রো নোয়াপাড়া স্টেশনে দাঁড়ায়নি বলে অভিযোগ। দমদমের পর নোয়াপাড়া স্টেশন চলে এলেও মেট্রোর গেট খোলেনি। যাঁর ফলে ব্যাপক দুর্ভোগের মুখে পড়েন যাত্রীরা।

নোয়াপাড়া পেরিয়ে বরানগর স্টেশনে গিয়ে মেট্রো দাঁড়ায়, তখন মেট্রো রেকের দরজা খুললে বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। তাঁরা স্টেশনেই তুমুল শোরগোল শুরু করেন। বরানগর মেট্রো স্টেশনের ভারপ্রাপ্ত আধিকারিক গৌড়চন্দ্র আধিকারিকের কাছে বিক্ষোভকারী যাত্রীরা একটি অভিযোগপত্রও জমা দেন বলে খবর। ঘটনাস্থলে আরপিএফ পৌঁছলে তাঁদের সঙ্গেও বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন যাত্রীরা।

যাত্রীদের অভিযোগ, মেট্রোর চালক মদ্যপ ছিলেন, সেই কারণেই নোয়াপাড়ায় ট্রেন দাঁর করাননি তিনি। এই ঘটনার জেরে মঙ্গলবার রাতে প্রায় ১৫ মিনিট আপ লাইনে মেট্রো চলাচল বন্ধ ছিল।

আরও পড়ুন: বিশাখাপত্তনমের কাছে রাসায়নিক কোম্পানিতে গ্যাস দুর্ঘটনা! ফিরল দু’বছর আগের ভয়াবহ স্মৃতি


```