Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৃষ্টিতে বাতিল একাধিক ট্রেন, জলমগ্ন কারশেড, রইল রেলের পরিবর্তিত সূচী

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য জুড়ে একটানা বৃষ্টিতে (Rain) বিপর্যস্ত ট্রেন (Train) পরিষেবা। গতকালের পর আজও একাধিক ট্রেন বাতিল হয়েছে হাওড়া, কলকাতা (Kolkata) স্টেশন থেকে। যার ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে। জঙ্গি মতাদর্শ ঠেকাতে চাই পাল্টা প্রচার, রাষ্

বৃষ্টিতে বাতিল একাধিক ট্রেন, জলমগ্ন কারশেড, রইল রেলের পরিবর্তিত সূচী

শেষ আপডেট: 21 September 2021 07:10

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য জুড়ে একটানা বৃষ্টিতে (Rain) বিপর্যস্ত ট্রেন (Train) পরিষেবা। গতকালের পর আজও একাধিক ট্রেন বাতিল হয়েছে হাওড়া, কলকাতা (Kolkata) স্টেশন থেকে। যার ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে। জঙ্গি মতাদর্শ ঠেকাতে চাই পাল্টা প্রচার, রাষ্ট্রপুঞ্জে বলবেন মোদী সূত্রের খবর হাওড়ার টিকিয়াপাড়া কারশেড বৃষ্টিতে জলমগ্ন। তাই একাধিক ট্রেন হাওড়া স্টেশনের পরিবর্তে সাঁতরাগাছি আর শালিমার স্টেশন থেকে ছাড়ছে। আজ সকালে হাওড়া থেকে অনেক ট্রেন ছাড়েনি। এদিকে কলকাতা স্টেশন থেকে লালগোলা-কলকাতা স্পেশাল, কলকাতা-হলদিবাড়ি স্পেশাল, এবং কলকাতা-বালুরঘাট স্পেশাল ট্রেনগুলি বাতিল করা হয়েছে। সীতামারী কলকাতা স্পেশাল ট্রেন আজ কাঁকিনাড়া পর্যন্ত চলবে। বৃষ্টির জন্য রুট ছোট করে দেওয়া হয়েছে রাধিকাপুর কলকাতা স্পেশালেরও। ট্রেনটি চলবে বেলঘড়িয়া পর্যন্ত। গাজিপুর কলকাতা স্পেশাল আসবে দমদম স্টেশন পর্যন্ত। কলকাতা স্টেশন থেকে ছাড়ার কথা ছিল গোরখপুরের ট্রেন। সেটি ছাড়বে শিয়ালদহ থেকে। গোরখপুর থেকে কলকাতা আসার গাড়িও শিয়ালদহে আসবে। কলকাতা থেকে জম্মু-তাওয়াই স্পেশ্যাল বেলা ১১.৪৫ এর বদলে ছাড়বে ২.৪৫ মিনিটে। কলকাতা-অমৃতসর স্পেশ্যাল বেলা ১২.১০ এর বদলে ছাড়বে  দুপুর ৩.২০ তে। হাওড়া মালদহ স্পেশ্যাল  দুপুর ৩.২৫ এর পরিবর্তে ছাড়বে বিকেল ৪.৩০-এ। হাওড়া সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস স্পেশ্যাল হাওড়ার পরিবর্তে সকাল ৯.৩৫ মিনিটে ছেড়েছে শালিমার স্টেশন থেকে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```