Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা লিগে আর বিদেশি নয়, নিষেধাজ্ঞা ডুরান্ড, রোভার্সেও

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা লিগে (Kolkata League) কোনও দল আর বিদেশি ফুটবলার খেলাতে পারবে না। এই নিয়ে ফতোয়া জারি করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। শনিবার বাংলা নববর্ষের দিন ময়দানের দুই প্রধান ক্লাবে হাজির ছিলেন ফেডারেশনের সভাপতি কল্যা

কলকাতা লিগে আর বিদেশি নয়, নিষেধাজ্ঞা ডুরান্ড, রোভার্সেও

শেষ আপডেট: 15 April 2023 15:59

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা লিগে (Kolkata League) কোনও দল আর বিদেশি ফুটবলার খেলাতে পারবে না। এই নিয়ে ফতোয়া জারি করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। শনিবার বাংলা নববর্ষের দিন ময়দানের দুই প্রধান ক্লাবে হাজির ছিলেন ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। তিনি এসেই জানিয়ে দিয়েছেন, বিদেশিহীন হবে কলকাতা লিগ। এমনকী ভারতের বাকি সব রাজ্য টুর্নামেন্টেই বিদেশি ছাড়া খেলতে হবে দলগুলিকে।

কল্যাণ এদিন দুপুরে মোহনবাগান মাঠে মিডিয়াকে জানিয়ে দিয়েছেন, একটা সময় ভারতীয় দলে বাঙালি স্ট্রাইকারদের দাপট ছিল। শিশির ঘোষ, দীপেন্দু বিশ্বাস, সঞ্জয় মাঝিরা ছিলেন, কিন্তু এখন কাউকে পাওয়া যাচ্ছে না। কারণ সব দলে বিদেশি তারকারাই ছড়ি ঘোরাচ্ছে। আমরা ঠিক করেছি সাপ্লাইলাইনের কথা ভেবে স্থানীয়দের নিয়েই কলকাতা লিগসহ গোয়া লিগও খেলা হবে।

তিনি এও বলেন, সর্বভারতীয় টুর্নামেন্ট ডুরান্ড, রোভার্স ( ফিরিয়ে আনা হবে সামনের বছরই), বরদলুই ট্রফি সেখানেও বিদেশিহীন দল নামাতে হবে।

সৌরভ-কোহলি বিতর্ক চিন্নাস্বামীতেও! মহারাজের সঙ্গে হাতই মেলালেন না বিরাট, দেখুন ভিডিও

আগে নিয়ম ছিল, তিন বিদেশিকে সই করিয়ে দু’জনকে খেলানো যাবে লিগে। সেই নিয়ম থাকছে না। যার ফলে অন্য ছোট দলগুলিও বুকে বল পেল।

পাশাপাশি আই লিগে জয়ী দল সরাসরি আইএসএলে খেলবে। আবার আইএসএলে শেষ দলটি খেলতে যাবে আই লিগ। তবে আই লিগে জয়ী দল সরাসরি আইএসএলে খেললেও তাদের ১৫ কোটি টাকা দিয়ে শর্তপূরণ করতে হবে। সেই বিষয়টি নিয়ে জটিলতা রয়েছে। ফেডারেশন সভাপতি সেক্ষেত্রে ফ্রাঞ্চাইজিগুলির সঙ্গে বৈঠক সারতে চান।


```