Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইএফএ-র সভায় মদন মিত্র, দল ওঠানামার সিদ্ধান্ত গেল গভর্নিং বডিতে

দ্য ওয়াল ব্যুরো: বহুদিন পরে আইএফএর সভা ঘিরে আবারও সাজো সাজো রব কলকাতা ময়দানে। আগে এমন উন্মাদনার মধ্যে ফুটবল নিয়ে সভা হতো। সেই জৌলুস ফেরানোর আপ্রাণ চেষ্টা করছেন সংস্থার বর্তমান সচিব অনির্বাণ দত্ত।কলকাতা লিগের প্রিমিয়ার ও প্রথম ডিভিশন থে

আইএফএ-র সভায় মদন মিত্র, দল ওঠানামার সিদ্ধান্ত গেল গভর্নিং বডিতে

শেষ আপডেট: 6 June 2023 19:09

দ্য ওয়াল ব্যুরো: বহুদিন পরে আইএফএর সভা ঘিরে আবারও সাজো সাজো রব কলকাতা ময়দানে। আগে এমন উন্মাদনার মধ্যে ফুটবল নিয়ে সভা হতো। সেই জৌলুস ফেরানোর আপ্রাণ চেষ্টা করছেন সংস্থার বর্তমান সচিব অনির্বাণ দত্ত।
কলকাতা লিগের প্রিমিয়ার ও প্রথম ডিভিশন থেকে কতগুলি দলের অবনমন ও উত্থান হবে, সেই নিয়ে সিদ্ধান্তের জন্য সভা ডাকা হয়েছিল। এদিন বিকেলে সভায় যোগ দেন তৃণমূলের বিধায়ক মদন মিত্র। তিনি এর আগে কোনওদিন ফুটবলের সভায় যোগ দেননি। সিএবি-তে অবশ্য ক্রিকেট কমিটির সভায় যোগ দিয়েছিলেন অতীতে।

তিনি নিজে বেলঘরিয়া স্পোর্টিং ক্লাবের সভাপতি। তাই ওই ক্লাবের প্রতিনিধি হিসেবে তিনি হাজির ছিলেন এই জরুরী সভায়। মদন যেমন এসেছিলেন, তেমনি সভায় ছিলেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ। তিনি সুরুচি সংঘের প্রতিনিধি হিসেবে ছিলেন। শ্রীভূমির পক্ষে মন্ত্রী সুজিত বসু অন্য একজনকে পাঠান।

চলছে আইএফএ-র সভা। মধ্যমনি মদন।

সভায় প্রথম ডিভিশন থেকে কতগুলি দল প্রিমিয়ারে খেলবে সেই নিয়ে নানা প্রস্তাব গৃহীত হয়েছে। ক্লাবগুলোর দাবি প্রথম ডিভিশন থেকে ছয়টি দল প্রিমিয়ারে বিভাগে উত্থান ঘটুক। আর দুটি দলের অবনমন হোক। আইএফএ কর্তারা চান চারটি দল প্রিমিয়ারে খেলুক। আর চারটি দল নেমে যাক প্রথম ডিভিশনে।
সেই নিয়ে সভা উত্তপ্ত হয়ে ওঠে। কিন্তু আইএফএ সচিব জানিয়ে দেন এই নিয়ে সিদ্ধান্ত হবে গভর্নিং বডিতে। এটা নিয়ে অনেকে ক্ষুব্ধ ছিলেন। যদিও বিষয়টি ভালভাবে নিয়ন্ত্রণ করেন অনির্বাণ। তিনি কিংবদন্তি প্রশাসক প্রদ্যোত দত্তের পুত্র।

আইএফএ চাইছে আগামী তিন বছরের মধ্যে কলকাতা লিগের কাঠামো বদলে ফেলতে। এটির জন্য যে বাকি ইউনিট গুলোর অনুমোদন প্রয়োজন সেটিও বলা হয়েছে। যদিও এক্ষেত্রে ধীরে চলো নীতি নেওয়া হবে।

প্রসঙ্গত, কলকাতা লিগ এবার শুরু হবে ২৫ জুন। প্রিমিয়ারের দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। মোহনবাগানের সঙ্গে একই গ্রুপে রয়েছে মহামেডান। ইস্টবেঙ্গলের গ্রুপে রয়েছে ভবানীপুরের মতো দল।


```