Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাবালিকা পরিচারিকাকে ৫ মাস ধরে যৌন নির্যাতনের অভিযোগ! গ্রেফতার আইটি কর্মী

দ্য ওয়াল ব্যুরো: অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখভাল করার জন্য বাড়িতে পরিচারিকার (maid) দরকার ছিল। সেই কাজের জন্য এক নাবালিকাকে (minor) বাড়িতে এনে রেখেছিল যুবক। সেই কিশোরী পরিচারিকাকে যৌন নির্যাতনের (sexual harassment) দায়ে বাড়ির মালিক পেশায় আ

নাবালিকা পরিচারিকাকে ৫ মাস ধরে যৌন নির্যাতনের অভিযোগ! গ্রেফতার আইটি কর্মী

শেষ আপডেট: 11 November 2022 11:43

দ্য ওয়াল ব্যুরো: অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখভাল করার জন্য বাড়িতে পরিচারিকার (maid) দরকার ছিল। সেই কাজের জন্য এক নাবালিকাকে (minor) বাড়িতে এনে রেখেছিল যুবক। সেই কিশোরী পরিচারিকাকে যৌন নির্যাতনের (sexual harassment) দায়ে বাড়ির মালিক পেশায় আইটি কর্মী (IT worker) ওই যুবককে গ্রেফতার করল পুলিশ।

ঘটনাটি ঘটেছে ইকো পার্ক থানার হাতিয়াড়ায়। অভিযুক্ত যুবকের নাম মহম্মদ তাল্লাহ। সে ওই এলাকায় একটি ফ্ল্যাটে স্ত্রী এবং সন্তানের সঙ্গে থাকত বলে জানা গেছে। বর্তমানে তার স্ত্রী আবার সন্তানসম্ভবা হওয়ায় কাজ করার জন্য মাস পাঁচেক আগে এক নাবালিকাকে বাড়িতে নিয়ে আসে অভিযুক্ত। ওই নাবালিকা আদতে বেনারসের বাসিন্দা হলেও কলকাতায় নারকেলডাঙ্গায় এক আত্মীয়ের বাড়িতে থাকত বলে জানিয়েছে পুলিশ। সেখান থেকেই তাকে পরিচারিকার কাজ করার জন্য নিজের বাড়িতে নিয়ে যায় ওই আইটি কর্মী।

নাবালিকার পরিবারের অভিযোগ, এই পাঁচ মাসে একাধিকবার কিশোরী পরিচারিকাকে যৌন নির্যাতন করে মহম্মদ তাল্লাহ। দীর্ঘদিন মুখ বুজে থাকলেও অবশেষে গত বৃহস্পতিবার বিকেলে ইকো পার্ক থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে হাতিয়াড়ার ফ্ল্যাট থেকে অভিযুক্তকে গ্রেফতার করে ইকো পার্ক থানার পুলিশ। শুক্রবার ধৃতকে বারাসাত আদালতে তোলা হয়েছে।

যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত মহম্মদ তাল্লাহ। সে জানিয়েছে, কাজে ভুল হওয়ার জন্য বৃহস্পতিবার নাবালিকাকে সে খানিক বকাবকি করেছিল। তখনকার মতো ঘর থেকে বেরিয়ে যায় ওই কিশোরী। তারপরেই তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করা হয় বলে জানিয়েছে মহম্মদ তাল্লাহ।

রাশিয়ার ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু খড়্গপুরে! বন্ধ ঘর থেকে উদ্ধার অচৈতন্য দেহ


```