Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

‌এখনও মহানগরীর বহু এলাকা বানভাসি, পথে বেরিয়ে বিপন্ন বহু মানুষ

দ্য ওয়াল ব্যুরো:‌ কলকাতার (Kolkata) বহু এলাকায় আজ, মঙ্গলবারও বানভাসি পরিস্থিতি। হাঁটু সমান জমা জলে ভাসছে ইএম বাইপাস সংলগ্ন ‘‌হাসপাতাল পাড়া’‌। আরএন টেগোরের গেট পর্যন্ত জল। শঙ্কর নেত্রালয়ের সামনেও জল থই থই। এই এলাকায় বেশকয়েকটি বেসরকারি হাসপাত

‌এখনও মহানগরীর বহু এলাকা বানভাসি, পথে বেরিয়ে বিপন্ন বহু মানুষ

শেষ আপডেট: 21 September 2021 11:01

দ্য ওয়াল ব্যুরো:‌ কলকাতার (Kolkata) বহু এলাকায় আজ, মঙ্গলবারও বানভাসি পরিস্থিতি। হাঁটু সমান জমা জলে ভাসছে ইএম বাইপাস সংলগ্ন ‘‌হাসপাতাল পাড়া’‌। আরএন টেগোরের গেট পর্যন্ত জল। শঙ্কর নেত্রালয়ের সামনেও জল থই থই। এই এলাকায় বেশকয়েকটি বেসরকারি হাসপাতাল রয়েছে। যেগুলিতে চিকিৎসার জন্য এসে ভোগান্তি হচ্ছে রোগী ও আত্মীয় স্বজনদের। জল ভেঙে যাতায়াতে জেরবার হতে হচ্ছে চিকিৎসাকর্মীদেরও। ভোট পরবর্তী হিংসায় মৃত নদিয়ার টোটোচালক, এফআইআর দায়ের করল সিবিআই এদিন, হাসপাতালের কর্মী শুভ্রা নস্কর বললেন, ‘‌অনেকদূর থেকে কষ্ট করে আসতে হচ্ছে। জল ভেঙে যেতে হচ্ছে। আশেপাশের খাবারের দোকানগুলিও বন্ধ। এ দিন বৃষ্টি মাথায় নিয়েই চিকিৎসা করাতে আসেন অসংখ্য রোগী। তাঁদের বহু জনের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছেন চিকিৎসকরা। সমস্যায় পড়েছেন তাঁরা।’‌ বৃষ্টি একটু কমলেও মুকুন্দপুর সংলগ্ন এলাকার জল এখনও নামেনি। জল জমে রয়েছে পাটুলির ভাসমান বাজার সংলগ্ন এলাকা পর্যন্ত। রোগীর আত্মীয়স্বজনদের হাসপাতালের গেট পর্যন্ত পৌঁছে দিতে স্থানীয় কিছু ভ্যান রিকশ চলছে। জয়ন্ত নাইয়া বললেন, ‘‌ভ্যানে বসিয়ে পৌঁছে দিচ্ছি আমরা। এই এলাকার জল কবে নামবে কে জানে। জলের মধ্যে ভ্যান টানতে খুবই কষ্ট হচ্ছে। তাই মাথাপিছু ৫০টাকা ভাড়া নিচ্ছি।’‌ সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিভিন্ন অংশ আজও জলমগ্ন। রবীন্দ্র সরণি, মহাত্মা গাঁধী রোড এবং কলাকার স্ট্রিটের সংযোগস্থল, মুক্তারামবাবু স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিটের ঘণ্টেশ্বর মন্দিরের কাছে, বিধান সরণির উপর ঠনঠনিয়া কালীবাড়ি এবং আমহার্স্ট স্ট্রিটের কয়েকটি এলাকায় এখনও জল জমে রয়েছে। উত্তর কলকাতার বিভিন্ন অলিগলি জলের তলায়। কাঁকুরগাছি এবং পাতিপুকুর আন্ডারপাসে জল জমে থাকায় যানচলাচলে সমস্যা হচ্ছে। প্রায় এক কোমর জলে বাইক চালানোও বিপজ্জনক। তাই ইন্টারভিউ দিতে যেতে পারেননি দেবজ্যোতি বসু। বললেন, ‘‌সংস্থাটিকে বলেছি ইন্টারভিউটি অন্যদিন নেওয়ার ব্যবস্থা করতে। দেখা যাক কী হয়।’‌ তাঁর বক্তব্য, ‘ এত জলে বাইক নিয়ে বেরোলে ইঞ্জিনে জল ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। বিগড়ে গেলে ১০ থেকে ২০ হাজার টাকার ধাক্কা। এই অবস্থায় যাওয়া সম্ভব নয়, তাই বাড়ি ফিরে যাচ্ছি।’‌‌ দক্ষিণের প্রিটোরিয়া স্ট্রিট, গড়িয়াহাট রোডের কিছু অংশ, গড়িয়াহাট আইটিআই রোডের সামনেও জমে রয়েছে জল। বন্ডেল রোড, লেক গার্ডেন্সের বেশ কিছু এলাকা এখনও জলের তলায়। এ ছাড়া একবালপুর, খিদিররপুর এবং বেহালার কিছু অংশে এখনও জল জমে রয়েছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```