Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

রাখির বন্ধনে ক্ষণিক ঘুচল বিভেদ শহরে

দ্য ওয়াল ব্যুরো: করোনার চোখরাঙানির মধ্যেও সীমিত পরিসরে রাখিবন্ধন উৎসব পালিত হল শহরজুড়ে। বহু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রবিবার সকাল থেকেই শুরু হয় রাখি বন্ধন। কলকাতার বিভিন্ন এলাকায় মহিলারা রাখি হাতে রাস্তায় দাঁড়িয়ে পথচলতি মানুষকে রাখি প

রাখির বন্ধনে ক্ষণিক ঘুচল বিভেদ শহরে

শেষ আপডেট: 22 August 2021 13:47

দ্য ওয়াল ব্যুরো: করোনার চোখরাঙানির মধ্যেও সীমিত পরিসরে রাখিবন্ধন উৎসব পালিত হল শহরজুড়ে। বহু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রবিবার সকাল থেকেই শুরু হয় রাখি বন্ধন। কলকাতার বিভিন্ন এলাকায় মহিলারা রাখি হাতে রাস্তায় দাঁড়িয়ে পথচলতি মানুষকে রাখি পরান। মিষ্টি খাওয়ান। পাশাপাশি করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে শারীরিক দূরত্ব-বিধি মেনে অনুষ্ঠান হয়। মাস্কহীনদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। মানিকতলা খালপাড়ে ২৩১ জন সুবিধাবঞ্চিত শিশু ও কিশোর-কিশোরীকে নিয়ে রাখিবন্ধন‌ অনুষ্ঠান করে ভাষা ও চেতনা সমিতি। চলে খাওয়া-দাওয়া। ভাষা ও চেতনা সমিতির পক্ষে ইমানুল হক বলেন, 'আজ যখন পৃথিবীতে ধর্মীয় মৌলবাদ ও সাম্প্রদায়িকতা মাথা চাড়া দিচ্ছে তখন রাখিবন্ধনের মতো উৎসব বেশি বেশি করে পালন করা জরুরি।'স্বেচ্ছাসেবী সংগঠন সংবেদনের উদ্যোগে বিশেষভাবে সক্ষম শিশুরা ১৫ দিন ধরে রাখি তৈরি করেছে। সেই রাখি বিক্রি করা হয়েছে উত্তর কলকাতার জগৎ মুখার্জি পার্কের সামনে। স্থানীও বহু স্বেচ্ছাসেবী সংগঠন সেই রাখি কিনেছেন। সেই অর্থে দুঃস্থ করোনা রোগীদের সাহায্য করা হবে। এদিন বিশেষভাবে সক্ষম ওই শিশু-কিশোররাও রাখিবন্ধনের অনুষ্ঠানে অংশ নেয়। পাশাপাশি, এবছর অভিনব রাখিবন্ধন উৎসব পালন করছে বিধাননগর পুলিশ। পুলিশের তরফে পথচারী ও বাইক আরোহীদেরদের 'সেফ ড্রাইভ সেভ লাইফে'র বার্তা দেওয়া হয়। উৎসবের মধ্যে দিয়েই সচেতনতার বার্তা পৌঁছে দেয় লেক টাউন থানার পুলিশও। তাদের পক্ষ থেকে লেকটাউন ঘড়ি মোড়ের কাছে উৎসবের আয়োজন করা হয়। লেকটাউন থানার ওসি নন্দদুলাল ঘোষের হাতে রাখি পরিয়ে এই কর্মসূচির সূচনা করেন মহিলা পুলিশ কর্মীরা।রাস্তায় বেরনো প্রত্যেকের হাতে 'সেফ ড্রাইড, সেভ লাইফ' বার্তা লেখা রাখি পরিয়ে সচেতন করা হয়। এর পাশাপাশি মাস্ক ছাড়া রাস্তায় বেরোনো মানুষদের মাস্ক পরিয়ে তার পর রাখি পরিয়ে সচেতন করা হয়। সল্টলেকের করুণাময়ী সহ বিভিন্ন জায়গায় বাইক আরোহী, টোটো চালক, অটো চালকদের মাস্ক পরিয়ে কোভিড বিধি মেনে রাখি উৎসব পালিত হয় বিধাননগর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। সিগন্যালে দাঁড়িয়ে যাওয়া বাইক, টোটো, অটো চালকদের হাতে রাখি পরিয়ে মিষ্টিমুখ করান বিধাননগর ট্রাফিকের মহিলা পুলিশ কর্মীরা।

```