
শেষ আপডেট: 12 August 2023 07:45
এখনও ভাস্করদার (গঙ্গোপাধ্যায়) সঙ্গে কোনও অনুষ্ঠানে দেখা হলে আক্ষেপ করে এটা ভেবে যে ১৯৭৫ সালের সেই পাঁচ গোল হজম নিয়ে। সেই খেলায় ভাস্করদা মোহনবাগানের (mohun Bagan camp) গোলকিপার ছিলেন। চারটি গোল খেয়েছিলেন উনি একাই। তারপর ভাস্করদাকে তুলে নিয়ে সেবারের মোহন কোচ অরুণ ঘোষ নামান প্রশান্ত মিত্রকে। উনি শেষ গোল খেয়ে পাঁচ গোলের কলঙ্ক নিয়ে মাঠ ছাড়ে সবুজ মেরুন দল (Kolkata Derby)।
ভাস্করদা তারপর সেই হারের জ্বালা কাটিয়ে দেশের সেরা গোলকিপার হয়েছিলেন। সেটা অন্য ঘটনা। কিন্তু আজ মনে হচ্ছে মোহনবাগানের সেই হারের জ্বালা আজ হয়তো মিটে যাবে যুবভারতীতে।
এবারের মোহনবাগান দল এতটাই ভাল ও ভারসাম্য যুক্ত যে ওই রেকর্ড আজ স্পর্শ করতেই পারে। দলে কতগুলো গোলগেটার। জেসন কামিন্স (Jason Cummins), দিমিত্রি , সাদিকু , এমনকী মনবীর, পাশাপাশি রয়েছে সুহেল ভাট। এতগুলো গোল করার লোক। যাকে আটকাবে অন্য কেউ গোল করে চলে যাবে।
ইস্ট বেঙ্গল দলের সেই গভীরতার অভাব রয়েছে। ক্লেটন সিলভা আজ শহরে এসে পৌঁছাল সবে। ওকে কোচ কার্লোস খেলাবে কিনা ঠিক নেই। নামলেও পরে নামতে পারে। বাকি বলতে রয়েছে ভি পি সুহের। আমার তো মনে হয় সুহের গোল করার চেয়ে মিস করে বেশি।
লাল হলুদের মাঝমাঠ ভরসা। বেশ কিছু বিদেশি আছে যারা আজ খেলে দিলে অঘটন ঘটতে পারে। না হলে ইস্টবেঙ্গলের ম্যাচ জয় এককথায় অসম্ভবই।
দুই কোচের মধ্যে আমি এগিয়ে রাখব মোহনবাগান কোচ জুয়ান ফার্নান্দোকে। দারুণ ম্যাচ রিডিং। আর ঠাণ্ডা মাথা। কোনও সময় তাকে অবিচলিত দেখায় না। এই ম্যাচের গুরুত্ব বোঝেন। আর লাল হলুদের নতুন কোচ কার্লোস বড় হতে পারেন কিন্তু এসেই এই ম্যাচের স্নায়ু বুঝতে সমস্যা হবে।
আরও পড়ুন: ফাইনালে ভারত, জাপানকে হারিয়ে এশীয় হকির সেমিতে 'মধুর প্রতিশোধ' হরমনপ্রীতদের