Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতার প্রথম করোনা-আক্রান্ত যুবক স্থিতিশীল, ডাক্তাররা বলছেন, ভয়ের কোনও কারণ নেই

তিয়াষ মুখোপাধ্যায় করোনাভাইরাস পজ়িটিভ তিনি। গতকাল রাতেই বেলেঘাটা আইডি-র তরফে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। তার পরেই সারা শহরের নজর কার্যত ওই যুবকের দিকেই। তিনি পজ়িটিভ ধরা পড়ার আগে পর্যন্ত ঠিক কোথায় কোথায় গেছেন, কত জনের সঙ্গে মিশেছেন, তা নিয়ে

কলকাতার প্রথম করোনা-আক্রান্ত যুবক স্থিতিশীল, ডাক্তাররা বলছেন, ভয়ের কোনও কারণ নেই

শেষ আপডেট: 18 March 2020 15:52

তিয়াষ মুখোপাধ্যায়

করোনাভাইরাস পজ়িটিভ তিনি। গতকাল রাতেই বেলেঘাটা আইডি-র তরফে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। তার পরেই সারা শহরের নজর কার্যত ওই যুবকের দিকেই। তিনি পজ়িটিভ ধরা পড়ার আগে পর্যন্ত ঠিক কোথায় কোথায় গেছেন, কত জনের সঙ্গে মিশেছেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। কিন্তু করোনাভাইরাসে সংক্রামিত অর্থাত কোভিড ১৯ অসুখে আক্রান্ত সেই যুবক আছেন কেমন? ‘মারণ ভাইরাস’ নামে পরিচিত এই ভাইরাসের সংক্রমণ ঠিক কতটা কষ্টদায়ক?
আরও পড়ুন- করোনা আক্রান্তের মা-বাবা-ড্রাইভার-সহ চারজনের রিপোর্ট নেগেটিভ, পাঠানো হবে রাজারহাটের কোয়ারেন্টাইনে
যেহেতু এই অসুখ অত্যন্ত সংক্রামক তাই রোগীর সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব নয়। উচিতও নয়। সর্বোপরি সেই অনুমোদনও মিলছে না হাসপাতালে। তবে চিকিৎসকদের সূত্রে জানা গেল, ভালই আছেন যুবক। হাল্কা জ্বর ও সর্দি রয়েছে। চিকিৎসা চলছে। এমনিতেই এই রোগের বিশেষ কোনও ওষুধ বা আলাদা করে বিশেষ চিকিৎসা এখনও শুরু হয়নি। পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার এবং আইসোলেশনে থাকাটাই এক ও একমাত্র নিয়ম। বেলেঘাটা আইডির সুপারিন্টেন্ডেন্ট আশিস মান্না জানালেন, বিশেষ ওয়ার্ডে তৈরি করা হয়েছে এই আইসোলেশন সেন্টার।সেখানে বাইরে থেকে হাওয়া-বাতাস পরিশুদ্ধ হয়েই ঢোকে এবং ভিতর থেকেও পরিশুদ্ধ হয়েই বেরোয়। হেপাফিল্টারের মাধ্যমে পরিশুদ্ধ হয়ে বেরোনো সেই বাতাসে কোনও রকম ভাইরাস মিশে থাকার কোনও সম্ভাবনাই নেই। বাতাসটি বার করাও হয় অনেক উঁচু দিয়ে। ফলে এই এলাকার কোনও মানুষ, হাসপাতালের কোনও রোগী বা কর্মী কেউই ওই আক্রান্ত যুবকের থেকে কোনও রকম ভাবে ক্ষতিগ্রস্ত হবেন না, এ কথা নিশ্চিত। শুধু তাই নয়। আইসোলেশন ওয়ার্ডের সামনে একটি অ্যান্টিচেম্বার রয়েছে। সেখানে পোশাক বদলে তবে ভিতরে ঢোকেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। পরেন এপ্রন, জুতো, মাস্ক, চশমা। এক একটি আইসোলেশনে এক জন করেই রয়েছেন সেখানে।
আরও পড়ুন- স্বস্তি রাজ্যের, বিলেত ফেরত করোনা আক্রান্তের মা, বাবা, গাড়ির চালকের রিপোর্ট নেগেটিভ
সেখানে আক্রান্ত যুবকের 'সাপোর্টিভ ট্রিটমেন্ট' চলছে। তাঁকে নিয়মিত পরীক্ষা করছেন চিকিৎসকরা। তিনি আপাতত ঠিকই আছেন, ভয়ের কোনও কারণ নেই। উপযুক্ত চিকিৎসা ও শুশ্রূষা পেলে তিনি সুস্থ হয়ে উঠবেন বলেই আশা করা যাচ্ছে। পর্যাপ্ত সময় আইসোলেশনে থাকলে সংক্রমণ-মুক্তও হবেন নিয়ম মেনেই। এ নিয়ে ভয়, আতঙ্কের কোনও কারণই নেই। ডক্টর মান্না আরও জানালেন, সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে কোনও আতঙ্ক যেমন দরকার নেই, তেমনি এই অসুখে আক্রান্ত হলেও খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা থাকলে এমন কিছু ভয়ঙ্কর ভুগতেও হবে না তরুণ বয়সের। সাধারণ জ্বর-সর্দি-কাশি যেমন হয়, তারই একটু বড় ভাই বলে বলা যেতে পারে এই অসুখকে। তার চেয়ে বেশি কিছু নয়। কিন্তু তাই বলে কোনও রকম সুযোগ এই অসুখকে দেওয়া উচিত নয়। কারণ খুব কম সংখ্যায় মানুষ আক্রান্ত হলেও সেটা ছড়াতে বেশি সময় লাগবে না, আর বয়স্ক মানুষদের ক্ষেত্রে তা প্রতিরোধ করা সহজ হবে না। সর্বোপরি, এত আইসোলেশন পরিষেবা দেওয়াও মুশকিল হবে। ঠিক যে কারণে ইতালিতে বহু বয়স্ক মানুষকে চিকিৎসাই দিতে পারছেন না চিকিৎসকরা।

```