Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

গত দু’দিনের রেকর্ড ভেঙে পারদ নামল ১২.৮ ডিগ্রিতে, শনিবার মরসুমের শীতলতম দিন, বলছে হাওয়া অফিস

উত্তুরে হাওয়ার দাপটে ডিসেম্বরের শেষ লগ্নে কাঁপছে বাংলা (Weather update West bengal)।

গত দু’দিনের রেকর্ড ভেঙে পারদ নামল ১২.৮ ডিগ্রিতে, শনিবার মরসুমের শীতলতম দিন, বলছে হাওয়া অফিস

পৃথা ঘোষ

শেষ আপডেট: 27 December 2025 11:19

দ্য ওয়াল ব্যুরো: উত্তুরে হাওয়ার দাপটে ডিসেম্বরের শেষ লগ্নে কাঁপছে বাংলা (Weather update West bengal)। গত দু’দিনের রেকর্ড ভেঙে শনিবার কলকাতায় নেমেছে চলতি মরসুমের সবচেয়ে কম তাপমাত্রা (kolkata lowest tempearture of this season)। শহরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।

এর আগে বৃহস্পতিবার কলকাতার পারদ নেমেছিল ১৩.৭ ডিগ্রিতে (kolkata temperature drop)। শুক্রবার তা আরও কমে দাঁড়ায় ১২.৯ ডিগ্রিতে। শনিবার সেই রেকর্ডও ছাপিয়ে যায়। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪.৪ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার ভোরের দিকে কুয়াশা সমস্যায় ফেললেও কলকাতার আকাশ সারাদিন মূলত পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। দৃশ্যমানতা কমে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত হতে পারে। উত্তরবঙ্গে পরিস্থিতি আরও গুরুতর। শনিবার ও রবিবার সেখানে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। দৃশ্যমানতা নেমে যেতে পারে ১৯৯ মিটার থেকে ৫০ মিটার পর্যন্ত।

আগামী সাত দিনে উত্তরবঙ্গে তাপমাত্রার বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে আপাতত পারদ স্থিতিশীল থাকলেও পাঁচ দিন পর থেকে ২–৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে, জানিয়েছে হাওয়া অফিস।

এদিকে শীতের দৌড়ে দক্ষিণবঙ্গে কার্যত সবাইকে পিছনে ফেলেছে বীরভূমের শ্রীনিকেতন। শনিবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা দক্ষিণবঙ্গের মধ্যে সর্বনিম্ন। বাঁকুড়ায় পারদ নেমেছে ৯.৯ ডিগ্রিতে, বর্ধমানে ১০ ডিগ্রি, পুরুলিয়া ও কল্যাণীতে ১০.২ ডিগ্রি, আসানসোলে ১০.৬ ডিগ্রি, সিউড়ি, ঝাড়গ্রাম ও ক্যানিংয়ে ১১ ডিগ্রি সেলসিয়াস।

উপকূলেও শীতের কামড় স্পষ্ট। দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬ ডিগ্রি, কাঁথিতে ১১.৫ ডিগ্রি, মেদিনীপুর ও কৃষ্ণনগরে ১১.২ ডিগ্রি, বহরমপুরে ১১.৪ ডিগ্রি। কলকাতার আশপাশে ব্যারাকপুরে ১২.২ ডিগ্রি এবং ডায়মন্ড হারবারে ১২.৬ ডিগ্রিতে নেমেছে পারদ।

উত্তরবঙ্গেও শীতের দাপট অব্যাহত। শনিবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারে পারদ নেমেছে ৮ ডিগ্রিতে, কালিম্পঙে ৯.৫ ডিগ্রি এবং রায়গঞ্জে ১০ ডিগ্রি সেলসিয়াস।


```