Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতা শ্বাস নিতে পারছে না আর আপনারা জলা জমি বুজিয়ে বিল্ডিং করছেন! উদ্বিগ্ন বিচারপতি

তাঁর পর্যবেক্ষণ, “জলা জমি ভরাট করে নির্মাণ তৈরি হচ্ছে আর যাদের দায়িত্ব সেটা বন্ধ করার, তাঁরা চোখ বুঝে আছেন!”

কলকাতা শ্বাস নিতে পারছে না আর আপনারা জলা জমি বুজিয়ে বিল্ডিং করছেন! উদ্বিগ্ন বিচারপতি

শেষ আপডেট: 6 December 2023 19:13

দ্য ওয়াল ব্যুরো: শহর কলকাতায় বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিলেন বিচারপতি অমৃতা সিনহা।

শহরের নরেন্দ্রপুর থানা এলাকার জগৎপতা নয়াবাদে জলা জমি বুজিয়ে বহুতল তৈরির অভিযোগে মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। বুধবার ওই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, “কলকাতা শ্বাস নিতে পারছে না, আর আপনারা জলা জমি বুজিয়ে বিল্ডিং করছেন?"

এরপরই ওই এলাকায় এরকম আর কত নির্মাণ হচ্ছে, ওয়েট ল্যান্ড ম্যানেজমেন্টকে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বিচারপতি। একই সঙ্গে বেআইনিভাবে যে তিনতলা বিল্ডিং তৈরির অভিযোগ উঠেছে তা ভাঙার জন্য কী ব্যবস্থা নেওয়া যায় তাও ওয়েট ল্যান্ড ম্যানেজমেন্টকে আদালতে জানাতে বলা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সাল থেকে জগৎপত এলাকায় একটি জলা ডমি ভরাট করে বহুল তৈরির অভিযোগ ওঠে মিলেনিয়াম ইন্ডিয়া কনস্ট্রাকশনের বিরুদ্ধে। এ বিষয়ে কলকাতা পুরসভা এবং ওয়েট ল্যান্ড ম্যানেজমেন্টে অভিযোগ জানিয়েও সুরাহা না হওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক আইনজীবী।

ওই মামলার শুনানিতেই এদিন পুরসভার ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সিনহা। তাঁর পর্যবেক্ষণ, “জলা জমি ভরাট করে নির্মাণ তৈরি হচ্ছে আর যাদের দায়িত্ব সেটা বন্ধ করার, তাঁরা চোখ বুঝে আছেন!” রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ জানানো হবে বলে জানিয়েছেন বিচারপতি।


```