Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বরের কপালে সিঁদুর পরালেন কলকাতার তরুণী, ছক ভাঙা বিয়েতে হল না কন্যাদানও

দ্য ওয়াল ব্যুরোঃ বলিউডি ঘরানায় ছক ভেঙেছিল কিছুদিন আগেই। এবার কলকাতার বিয়েবাড়িতেও সেটাই দেখা গেল। বরের কপালে সিঁদুর পরিয়ে নজির গড়লেন তরুণী। ঠিক যেমনটা কিছুদিন আগেই করেছেন রাজকুমার রাওয়ের বাঙালি বধূ পত্রলেখা পাল। কনের নাম শালিনী সেন। তিনি সম

বরের কপালে সিঁদুর পরালেন কলকাতার তরুণী, ছক ভাঙা বিয়েতে হল না কন্যাদানও

শেষ আপডেট: 10 December 2021 15:08

দ্য ওয়াল ব্যুরোঃ বলিউডি ঘরানায় ছক ভেঙেছিল কিছুদিন আগেই। এবার কলকাতার বিয়েবাড়িতেও সেটাই দেখা গেল। বরের কপালে সিঁদুর পরিয়ে নজির গড়লেন তরুণী। ঠিক যেমনটা কিছুদিন আগেই করেছেন রাজকুমার রাওয়ের বাঙালি বধূ পত্রলেখা পাল। কনের নাম শালিনী সেন। তিনি সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গেছে বরের কপালে তিনি সিঁদুর পরিয়ে দিচ্ছেন। মুখে লেগে আছে এক গাল হাসি। হাসিমুখে বউয়ের হাতে সিঁদুর পরছেন বর অঙ্কনও। ছক ভাঙা এই বিয়ের ছবি দেখে নেটপাড়ায় শোরগোল পড়ে গেছে। অনেকেই যুগলকে স্বাগত জানিয়েছেন। শালিনীর বোন ফেসবুকে দিদির বিয়ের আরও কিছু ছবি দিয়েছেন। জানিয়েছেন এই বিয়েতে ছিলেন মহিলা পুরোহিতরা। এছাড়া কন্যাদান নামক নিয়মও এতে মানা হয়নি। কেন শুধু মেয়েরাই সিঁদুর পরবে, কেনই বা মেয়েদের বিয়েতে দান করা হবে, সেই প্রশ্ন তুলে দিয়েছে কলকাতার এই ছক ভাঙা বিয়ে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও বেশ ভাইরাল হয়েছে। সকলেই নব-দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। এবছর কলকাতায় দুর্গাপুজোতেও মহিলা পুরোহিত দেখা গিয়েছিল।

```