Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ওড়িশার জাজপুরে সেতু থেকে পড়ে গেল কলকাতাগামী বাস, ৫ জনের মৃত্যু, ক্ষতিপূরণের ঘোষণা

নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নীচে পড়ে গেল কলকাতাগামী একটি যাত্রীবাহী বাস। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ওড়িশার জাজপুরের বারবাটি সেতুতে।

ওড়িশার জাজপুরে সেতু থেকে পড়ে গেল কলকাতাগামী বাস, ৫ জনের মৃত্যু, ক্ষতিপূরণের ঘোষণা

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 16 April 2024 07:35

দ্য ওয়াল ব্যুরো: নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নীচে পড়ে গেল কলকাতাগামী একটি যাত্রীবাহী বাস। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ওড়িশার জাজপুরের বারবাটি সেতুতে।

সংবাদ সংস্থা সূত্রের খবর, বাসটিতে ৫০ জন যাত্রী ছিলেন। এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর জানা যাচ্ছে। আহতের সংখ্যা আরও ৩৫ জন।

পুরী থেকে কলকাতাগামী বাস হওয়ায় আহত ও নিহতদের মধ্যে অনেকেই কলকাতার বাসিন্দা হতে পারেন বলে মনে করা হচ্ছে। স্থানীয়দের সহযোগিতায় শুরু হয়েছে উদ্ধার কাজ। আহতদের নিয়ে যাওয়া হয়েছে কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে।

হাসপাতাল সূত্রের খবর, আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

পুলিশকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই যাত্রীবাহী বাসটি সেতু থেকে নীচে পড়ে যায়। সোমবার রাত ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়দের সহযোগিতায় পুলিশ বাসটিকে তোলার চেষ্টা করছে। ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে ক্রেন। দুর্ঘটনার খবরে শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। নিহতদের পরিবারকে তিন লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।


```